তবুও মৃত স্বপ্নেরা জেগে উঠে
শবযাত্রার আগে আরেকবার।
কল্পিত আকাশে মেঘফুল হয়ে জেগে উঠে
একরাশ ছন্দহীন পংক্তিমালা।
বিগত জন্মের পাপ এসে জাপটে ধরে
শক্ত করে অসুরের মত।
সে পাপ ভুল স্বপ্ন দেখার
ভুল জাগরণ আর ভুল মানুষকে ভালবাসবার।
অসহ্য মনে হয় নাগরিক জীবন
নগরীর শব্দগুলো হয়ে উঠে
জেটের কর্কশ শব্দ,
সংগীতের আওয়াজ অসহ্য মনে হয়।
তবুও জেগে উঠতে হয় আরেকটি প্রভাতের ইশারায়;
উষ্ণ অনুরাগে নয়,
সত্তা বহন করার নগ্ন দায়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



