আমার পরিচয় (রম্য রচনা)
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
. আমার পরিচয়-
এ ব্যস্ত নগরীর দূষিত বায়ুতে নাক টিপে চলা আমি এক কোনঠাসা নাগরিক। হাসি ঠেকানো উন্মাদনার ছোপ গলানো মুখমন্ডল আমার অব্যর্থ কর্মযজ্ঞের প্রধান আসামি। শত সহস্র শতাব্দীর দাঁত চিবানো মূর্খতার ত্রাসন অকপটে চূর্ণ করার অঙ্গীকারনামা আমার প্রধান শিক্ষা। আমি জন্মেছি উদাস মনের স্বাধীন কান্ডারী হয়ে। আমি গণজাগরণের স্বীয় মঞ্চে উজ্জীবিত মহাপ্রাণের মহাধাত্রী। আমি কলঙ্কবাদী হীন সংস্কারকে তুচ্ছ জ্ঞানে করে অভিশপ্ত। বিশ্ব প্রেমের নগদ ডানা ঝাপটানো পঙ্খিরাজ আমার মর্মর বেদনার চিরসাক্ষী। সিন্ধু-গিরি-নদী-সমতল আমার প্রসস্থ মানব যাত্রার ঊর্ধ্ব যানবাহন। আমার মস্তকে খেলা করে অসম্ভব নব প্রাণের আরক্ত আভা। উচ্ছ্বাসের ভাবতরঙ্গ দোলনাচ্যুত হয়ে কবর পর্যন্ত আমার রক্তকরবী ব্যক্তিত্বের জানান দেয়। উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সীমান্ত পেরিয়ে ঊর্ধ্ব আকাশ ভ্রমন আমার তৃষ্ণাকে করে বিতৃষ্ণ, আমার চক্ষুকে আরো প্রসারিত। আমার বিলাস বক্ষে জাগে প্রেমের রণতরী, সাতারুর মঞ্চে প্রভাতের লাল টকটকে সূর্য এক থাবা ভালোবাসা ছিটিয়ে হারায় নূতনের পূরাকীর্তি। বিশ্ব সিংহাসনের মায়াজাল আমার মহাসমুদ্রে করে ভরাডুবি, ছাড়ে প্রবল ব্যাথা মাখা হিংস্র নিঃশ্বাস। নিদারুণ প্রকৃতি আমার পঞ্চইন্দ্রিয়ের গণঅভ্যুত্থানে ঢালে মধুমাখা পরমৈশ্বর্য। দুর্বৃত্তের পাহাড় ভেঙে পড়ে মাথার উপর নিশানাহীন ভূমিকম্পে, আমি তবু অকুতোভয়-নির্ভীক-চাঞ্চল্যকর আত্নায় চেপে ঘুরে বেড়াই এ অবাক পৃথিবী।
(একটি আত্ন সমালোচনামূলক রম্য রচনা )
-নিয়াজ মাহমুদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবারভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।
বাইরের পৃথিবী যতই...
...বাকিটুকু পড়ুনআমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন