somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা ::

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুধবার রাতে বিছানায় যাওয়ার ২/৩ ঘন্টার মধ্যে ঘুমাতে পারি নি, কারণ বৃহঃপতিবার জীবনে প্রথমবার ভোট দিতে যাবো । কাকে কাকে ভোটাবো রাতেই ঠিক করলাম । বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি উত্তেজনায় ঘুম আসে না . সকাল হয় না ক্যান !
যখন ঘুম থেকে উঠি তখন সকাল ১০.৩০ । ল্যাও ঠ্যালা । না খেয়ে শুধু প্যান্ট পরেই (গেন্জিটা গায়েই ছিলো) দিলাম দৌড় । ভোটকেন্দ্রে থাকা এক পরিচিত বন্ধুর কাছ থেকে সিরিয়াল নম্বর জেনে নিলাম ১৪৯৮ । বুথ নাম্বার ৮ । কেন্দ্রে গিয়া দেখি লাইন রাস্তা পর্যন্ত চলে আসছে । মনে মনে ভাবলাম, এরা কি কেউ রাতে ঘুমায় নি নাকি ?
যাই হোক সিরিয়াল নাম্বার হাতে লাইনে দাড়িয়ে গেলাম । আগের দিন সন্ধ্যায় বৃষ্টি হলেও এই কেন্দ্রটাই বোধহয় বৃষ্টির বাইরে ছিল । নইলে মাথার উপর এতো রোদ হবে ক্যান !
যাই হোক পাক্কা সাড়ে তিনঘন্টা লাইনে দাড়িয়ে থাকার পর বুথের ভিতরে ঢুকলাম । ঢুকেই দেখি এক অল্প বয়সী লোক আমার কাছ থেকে সিরিয়াল নাম্বার দেখতে চাইলো । বললাম
>>১৪৯৮ ।
উনি খুজতে খুজতে প্রশ্ন করলেন,
>ভাই, শিবির-টিবির করেন নাকি?
>>না ভাই ওসব কিছু না.
>মুখের দাড়ির সাইজ দেখে মনে হলো, তাই বললাম । রাগ কইরেন না আবার !
>>না ভাই রাগ করিনি, কয়েকদিন অসুস্থ ছিলাম বিছানা ছেড়ে উঠতে পারিনি । তাই সেভ করাও হয় নি । তাছাড়া দুনিয়াতে আমার কাছে একমাত্র ঘৃণিত রাজনৈতিক দল হলো জামায়াত শিবির । আপনি ১৪৯৮ সিরিয়ালটা দেখেন ।
>ভাই আপনার ঘর তো ফাকা !!
>>কি বলেন ভাই !! মনে হয় আপনারটাই প্রিন্ট হয় নি । অন্য আরেকটাই খোজেন ।
উনি অন্যটাতে দেখলেন সেখানেও নাই । ১৪৯৭ আছে কিন্তু ১৪৯৮ এর ঘর ফকফক করতেছে । মানে আমার ঘরে আমার ছবি, ভোটার নাম্বার কিছুই নাই । উনাকে বললাম
>>তাইলে উপায় ?
>এইবার আর ভোট দিতে পারবেন না । সামনের বছর দিয়েন ।
>>আরে ভাই সামনের বছর তো আর কারো ভোট হবে না । আমি কারে ভোট দিবো ।
>মোটকথা ভাই আপনি এইবার ভোট দিতে পারবেন না । বাড়ি যান ।
.
মনে মনে মেম্বর চেয়ারম্যান সব ঠিক করে রাখলেও, সেটা মনে মনেই থাকলো । নাগরিক অধিকার পূরণ হলো না । এর জন্য দায়ী নির্বাচন কমিশনের গাফিলতি । তারা একটু সচেতন থাকলে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারতাম । ডিয়ার প্রধান নির্বাচন কমিশনার প্রথম বার ভোট দেওয়ার সুযোগ পেয়ে যে ছেলেটা, সারা রাত উত্তেজনা সাথে নিয়ে ঘুমাতে যায়, সাড়ে তিন ঘন্টা রোদে পুড়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোট দিতে গিয়েও বুথ থেকে ফিরে আসে, তার দুঃখ আপনি কি বুঝবেন ?
আমার বন্ধুরা সুযোগ পেয়েছে, কিন্তু আমি পাই নি এজন্য আমি আপনাকে দোষ দিচ্ছি না, তবে এক্ষেত্রে আপনার আরো সচেতন হওয়া উচিত বলে আমার মনে হয় । এতে আমার মতো ভুক্তভোগীর সংখ্যা কমবে !

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×