somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের কি আসলেই মানুষ ভাবা উচিত ?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েদেরকে কি সত্যিই মানুষের মতো 'ভাবা' উচিত ?

প্রায়ই শুনি, 'মেয়েদেরকেও মানুষ ভাবতে শিখুন', বাক্যটা খুবই হাস্যকর লাগে ! মেয়েদেরকে মানুষ 'ভাবা' লাগবে কেনো, তবে কি তারা আদতে মানুষ নয় ?

মাঠের একটা গরু যদি বলে, আমাকে গরু ভাবতে শেখো ! কিংবা একটা ঘোড়া যদি বলে, আমাকে ঘোড়ার চোখে দেখো, কিংবা কাক যদি বলে, আমাকে পাখি ভাবো, তাহলে ব্যাপারটা কেমন হাস্যকর শোনায় না ? গরুকে গরু ভাবার কি আছে, সে তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরুই, কাককে পাখি ভাবার কি আছে, সে তো পাখিই ! তেমনি মেয়েদেরকে মানুষ ভাবার কি আছে, সে তো জন্ম থেকে মৃত্য পর্যন্ত জলজ্যন্ত একটা পরিপূর্ণ মানুষ ! তাকে মানুষ 'ভাবতে হবে' কেনো আমার ?

এই 'মানুষ ভাবুন' আন্দোলনকারীদোর একটা লেইম যুক্তি আছে ! একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেটে যায়, তখন আমারই কোনো কোনো জাতভাই তাকে দেখে শিষ বাজায়, তখনই সেই নারী ভাবেন, তাকে হয়তো মানুষ ভাবা হচ্ছে না ! আসলেই কি 'মানুষ' না ভাবার কারনে সে হ্যারেস হচ্ছে ?

যে টিজ করছে, তার চোখে কি আপনি মানুষ না ? মানুষ বলেই তো আপনাকে টিজ করছে, নইলে তো সে মহিলা গরু-ছাগল-কুত্তাকে টিজ করতো ! তাদের বাদ রেখে আপনাকে করছে কারন সেও মানুষ-আপনিও মানুষ, তবে পার্থক্য হচ্ছে তার মানসিক বিকাশ-মানবিক চর্চা-মানবিক গুণাবলী সুস্থ মানুষের মতো না, কারন একজন সুস্থ মানুষ কখোনো আরেকজন সুস্থ মানুষকে টিজ করে না ! যে টিজ করছে আইনের যুক্তিতে সে ক্রাইম করছে, ধর্মের যুক্তিতে সে পাপ করছে ! এটা শাস্তিযোগ্য একটা অপরাধ, ধর্মের ভিত্তিতে বিচার হলে তাকে সৃষ্টিকর্তার সামনে পাকড়াও করা হবে, চলমান আইন তাকে ধরলে তার জেল-জরিমানা হবে, চোরের চুরি করা অপরাধ, খুন করা অপরাধ, ট্রাফিক আইন না মানা অপরাধ, ঠিক তেমনি টিজও একটা অপরাধ ! আপনার পার্স কেও চুরি করলে কি তখন আপনি মনে করেন যে, আপনাকে মানুষ না ভাবার কারনে চুরি করেছ ? আপনার উপর কেও অন্যায়ভাবে আঘাত করলে কি আপনি ভাবেন, যে আপনাকে মানুষ না ভাবার কারনে আপনার সাথে এমনটি ঘটেছে ? তাহলে সেই টিজ করার সময় আপনার কেনো মনে হয়, আপনাকে ইভটিজার মানুষ করছে না ? চোরের মতো, ডাকাতের মতো, খুনীর মতো ইভটিজারও জাস্ট একজন ক্রিমিনাল ! আপনাকে টিজ করার মানে এই নয় যে, সে আপনাকে মানুষ ভাবছে না !

সুতরাং 'মেয়েদেরকে মানুষ ভাবতে শিখুন' টাইপ আজাইড়া ফালতু লাইন লেইখা হুদাই টাইম ওয়েস্ট করিয়েন না ! পারলে তারে আইনের আওতায় নিয়ে আসেন, নইলে সৃষ্টিকর্তার বিচারের আশায় ছেড়ে দেন ! যদি আইন তার বিচার করতে ব্যর্থ হয় সে দায় তো আইনের ! যদি সৃষ্টিকর্তা তাকে বিচার না করেন, তাহলে তার দায়ও তারই, এখানে সেই অপরাধী !

আপনাকে মানুষ ভাবলো নাকি গরু-ছাগল ভাবলো, তাতে আপনার কিছু যায় আসার কথা না, কারন গরুকে গরু না ভাবলে তাতে তার গরুত্ব হারিয়ে পাখিত্ব চলে আসে না, আবার কাককে পাখি না ভাবলে তার ওড়ার ক্ষমতা হারিয়ে যায় না, তাহলে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে আগমন করে আপনি যখন আরেকজনকে বলেন, 'নারীদেরকেও মানুষ ভাবতে শিখুন' কিংবা 'নারীদের মানুষ মনে হয় না আপনার' তখন ব্যাপারটা খুবই বিদঘুটে শোনায়, আপনার মাথায় রাখা উচিত, কেও আপনাকে মানুষ না ভাবলে আপনার মাঝ থেকে মাননীয় গুনাবলী হারিয়ে যাচ্ছে না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি আসলে একজন মানুষই ! কেও যদি আপনার প্রতি কোনো অন্যায় করে তাহলে সে অপরাধ করছে, এখানে মানুষ ভাবাভাবির কিছু নেই !

আপনি নারী মানে আপনি মানুষই ! একজন পুরুষ যেসকল গুনাবলীর জন্যে 'মানুষ' হিসেবে স্বীকৃত আপনিও তার প্রতিটি গুনাবলীর জন্যই মানুষ হিসেবে স্বীকৃত ! এখানে ভাবভাবির কোনো ব্যাপার নাই, 'আপনি সর্বদাই একজন মানুষ' !

নারীদের মানুষ ভাবার কিছু নেই, তারা মানুষই !
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×