somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষবাদীর ঘরে নারীবাদী আলাপ !

০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অাম্মুর চাকরীর বয়স প্রায় ২৫ বছর ! সেই ছোটকাল থেকেই দেখছি, অাম্মু অফিস থেকে ফিরেই তার পরিবারের রান্নার জন্য রান্নাঘরে চলে যান !

অাব্বু একজন স্কুল শিক্ষক ! তিনি অাবার ক্ষুধা সহ্য করতে পারেন না ! স্কুল থেকে ফিরে ফ্রেশ হবার পর তার প্রথম কাজ খাওয়া !

এই নিয়ে কোনোদিন অাম্মুর মধ্যে অাক্ষেপ দেখি নি যে, অামিও তো চাকরি করি, তাহলে শুধু অামিই কেনো রান্না করবো ? একদিন তুমি রান্না করবে, একদিন অামি, সমানে সমান ! যাও, থালাবাসন ধুয়ে অামাকে খেতে দাও... কোনোদিনই বলেন নি তিনি ! অামার খুব শখ, অাম্মু একদিন অাব্বুকে দিয়ে রান্না করাক !

একদিন অাম্মুকে জিগ্যেস করলাম, কখনো অাব্বুকে দিয়ে রান্না করাও নি ?
বেশ খানিকটা ভেবে অাম্মু বললো, একদিন করেছিলো বোধহয়, মুরগীতেও সেই তরকারী খায় নি.... অাম্মু তারপর থেকে কোনোদিন তাকে রান্না করার কথা বলে নি ! বাইরে থেকে দাওয়াত খেয়ে অাসলেও অাব্বু বলে, কি রান্না করেছো দেখি ! তার সন্তানেরাও তার রান্না ছাড়া পেট ভরে খেতে পারে না, তার তরকারীতে নুন-ঝাল হোক বা না হোক, অামাদের তার রান্নাই লাগবে !

প্রতি শুক্রবারে জুমার নামাজে যাওয়ার অাগে গোসলের সময় অাব্বুর কাজ বাথরুম পরিষ্কার করা ! অাব্বু কোনোদিন অাম্মুকে বলেন নি, এই কাজ তো অামার নাহ, যাও তুমি পরিষ্কার করো ! সন্ধ্যায় যখন দরজার সামনের জায়গাটায় গাছের পাতা পড়ে নোংরা হয়ে থাকে, তখন অাব্বুই ঝাড়ু হাতে নিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলেন, অাম্মুর জন্য অপেক্ষা করেন না !

অাম্মু যখন মাঝেমধ্যে ফুলহাতা ব্লাউজের সাথে শাড়ী পরে, তখন মনে হয় পৃথিবীর শ্রেষ্ট নারীবাদী অামার সামনে ! যেদিন তিনি খিচুড়ি অার গরুর মাংশ রান্না করেন, মনে হয় এক পৃথিবী সমান ক্ষুধা অামার পেটে অার তার ডাবল ক্ষুধা অাব্বুর পেটে ! গোসল শেষে যখন অাম্মু চুল অাচড়ায় তখন মনে হয়, এই চুল দেখেই জীবনানন্দ কবিতা লিখতেন !

অথচ ফেসবুকে এসে যখন তথাকথিত স্লিভলেস ব্লাউজ ওয়ালা ববকাট নারীবাদী(অাদতে পুরুষবিদ্বেষী)দের পুরুষকে কটাক্ষ করে-রাস্তাঘাটে 'দায়িত্বহীন সমঅধিকার' মূলক নারীবাদীময় পোস্ট দেখি, তখন মনে হয়, এরা নারীবাদীর সঙ্গাই জানে না, অামার অাম্মুকে দেখানো উচিত !

অামার অাম্মু একই সাথে চাকরী করে, ঘরদোর সামলে-সংসার সামলে-ছেলেদের তিনবেলা পিটিয়ে মানুষ করেও কোনোদিন তার মুখ থেকে অাব্বুকে উদ্দেশ্যে করে বলতে শুনলাম না, 'অামিও সমান ইনকাম করি(তোমার থেকে বেশীই) তাহলে অামারও সমান অধিকার অাছে এই সংসারে), যাও অামার গোসলের জন্য এক বালতি পানি গরম করো !

নারীবাদীতা তাইলে কি ? পুরুষের ঘাড়ে বসে পুরুষ বিদ্বেষী মনোভাব পুষে রাখা ?
নারীবাদীতা কি তাইলে? ববকাট চুল অার স্লিভলেস ব্লাউজ পরে বয়ফ্রেন্ডকে বলা যে কিছু একটা করো, নইলে অামার পরিবার তোমাকে মেনে নেবে না ? নারীবাদীর সংগা কি তাহলে ? কার জন্য অাপনার এই নারীবাদ ?

সমঅধিকার-সমমর্যাদা পাওয়ার অাগে যদি সমদায়িত্ব নিতে না পারো তবে তোমার সেই নারীবাদ রাস্তার পাশে ফেলে দেওয়া ডাস্টবিনের ময়লা !

নারীবাদীতা নিপাত যাক, সমদায়িত্ব বৃদ্ধি পাক ! অাম্মুর পক্ষ থেকে নারীদিবসের শুভেচ্ছা !
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:২৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×