somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদার্থ চার প্রকার ! কঠিন, তরল, বায়বীয় এবং....

১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি খবর পিয়াস ?

পিয়াস সর্বদা অপরিবর্তনশীল ! বাহ্যিক চাপ, পারষ্পরিক তাপমাত্রা, অতি ভরবেগীয় আবেগে যার কোনো পরিবর্তন ঘটে না । সে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে মাত্র কিন্তু তার অবস্থা একই থাকে....।

তো এরকম পদার্থকে কি বলে ?

শোনো, পদার্থ কিন্তু আদতে চার প্রকার ! কঠিন-তরল-বায়বীয় ও পিয়াস ! বিজ্ঞানিরা শেষের অবস্থাটাকে কখনো জনসম্মুখে আসতে দেয় নি ।

কোন বিজ্ঞানিরা ?

কার কথা রেখে কার কথা বলবো, বলো ! এই নিউটন ছোড়াটার কথাই ধরো । ব্রেন-বুদ্ধি কিচ্ছু ছিল না । আমিই তাকে পরামর্শ দিয়েছিলাম যে, আপেল গাছের নিচে বসে পড়াশোনা করতে ! কারন, যদি কখনো আপেল নিচে পড়ে তাহলে যাতে সেই আপেল খেয়ে খেয়ে তার বুদ্ধি বাড়ে । ব্যাটা কতো বড় গাধা, একটা আপেল নিচে পড়লো অথচ সেইটা না খেয়ে সে ভাবতে বসলো, আপেলটা নিচে পড়লো ক্যান ? আরে বেকুব, আপেলেরও তো বুদ্ধি আছে, সে জানে কোনো মানুষের মাথায় পড়া তার উচিত হবে না, তাই নিউটনের পাশে পড়ছে যাতে সে অনায়াসেই খেয়ে একটু বুদ্ধিমান হতে পারে, অথচ বেকুবটার কান্ড দেখো....

বাদ দাও নিউটনের কথা । তো আইনস্টাইন কি করসিলো ?

ও তো আমার ক্লাসমেট ছিল । শালা জীবনেও চুল কাটাইতো না, মোছও কাটতো না, বাকীসব কাটতো কি না জানি না তবে দাড়ি কাটতো দেখতাম ! এর জন্যে ওর বাপ ওরে কতো যে মারসে রে ভাই । একবার তো ওরে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলসিলো, আমি হঠাৎ করে তখন ওর বাসায় বেড়াতে গেসিলাম, তাই আংকেল ওরে প্রানে মারে নি । তারপর থেকে সেই যে পাগল হলো, পরে নাকি কি কি সব উদ্ভট পাগলামি ছাগলামি জিনিস আবিষ্কার-টাবিষ্কার করসিলো শুনলাম, অথচ ওসব জিনিস আমি দিনের মধ্যে হাজার খানেক আবিষ্কার করতাম !

আর প্লেটো ?

আমরা একই ভার্সিটিতে পড়তাম কিন্তু আমার দুই ব্যাচ জুনিয়র ছিল । ৭ সেমিস্টার শেষ করে মাত্র ২৬ ক্রেডিট শেষ করেছিলো, শেষে বাধ্য হয়ে আমাদের ভার্সিটি ছেড়ে হার্ভাডে ভর্তি হলো ! আমাদের ভার্সিটিতে থাকলে সিজিপিএ ২.০০ নিয়েও বের হতো কি না সন্দেহ ! হয়তো এতোদিন রিটেক নিতে নিতেই তার জীবনের অর্ধেক কেটে যেতো !

আর সক্রেটিস ?

ওহ, এই শালা তো বুয়েটে চান্স পাইসিলো....

ওয়েট ওয়েট, সক্রেটিস তোমার শালা হয়?

হয় না, হতো ! ওর একটা বোন ছিলো তার নাম পিয়েরে কুরি ! আমার সাথে প্রেম করার জন্য দিনরাত ঘুরঘুর করতো ! আমি অবশ্য পাত্তা দিতাম না তোমার জন্য ! কারন আমি জানতাম, আমার রাজ্যের রানী একমাত্র তুমি ! তাই ওরে চান্স দেই নাই ! পরে শুনেছি, এতে সে এতোটাই কষ্ট পেয়েছিলো যে, সারাদিন একা একটা ঘরের মধ্যে পড়ে থাকতো আর কি কি সব জানি করতো ! পরে নাকি তার এই মেন্টাল স্ট্রেস দূর করার জন্য নোবেল কমিটি তাকে একটা নোবেল দেয়, তারপর সে সুস্থ হয় !
যাই হোক, সেই এক্স মেয়ের কথা শুনতে তোমার ভাল্লাগবে না জানি, ওর কথা বাদ দাও ! যা বলছিলাম, সক্রেটিস বুয়েটে চান্স পাইলো অথচ তিতুমীর কলেজে দর্শন পড়বে বলে বুয়েটে ভর্তি হলো না ! আমার কাছে এসে কান্না কান্না কন্ঠে বলে, দোস্ত কেউ আমারে সাপোর্ট দেয় না, সবাই বুয়েটে ভর্তি হতে বলে, আমি বুয়েটে পড়তে চাই না, ওখানে পড়ে কোনো ক্যারিয়ার নাই, আমি কি করবো বল ! আমার এই দুঃসময়ে তুইও যদি পাশে না থাকিস তাহলে গরুর শিংয়ের গুতা খেয়ে আত্বহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না ! যদিও সবাই ওরে আহাম্মক বলতো, কিন্তু আমি ওরে খুব এপ্রিশিয়েট করতাম ! বললাম, তোর যা ভালো লাগে তুই তাই কর ! তুই তিতুমিরেই ভর্তি হও । আমার কথায় ভরসা পেয়ে সে তিতুমীরে ভর্তি হলো ! আজকে তো সে নামকরা দার্শনিক ! সব প্রাইমারি স্কুলের বইয়ে তার দর্শনের কথা পড়ানো হয়, স্কুল-কলেজেও হয়, ভার্সিটিতেও পড়ানো হয় কি না জানি না । সবাই সক্রেটিসকে দার্শনিক হিসেবে জানে কিন্তু এই দার্শনিকের পেছনে কার লম্বা হাত ছিল তা কিন্তু কেউ জানে না ! সক্রেটিসও তার জীবদ্দশায় কোনোদিন আমার অবদানের কথা স্বীকারও করে নি ! আসলে দুনিয়াটাই এরকম, বুঝলা অনু ! প্রতিষ্ঠিত হয়ে গেলে সবাই তার অতীত ভুলে যায়...!

আচ্ছা তোমার মাথায় কি সবসময় এরকম গালগল্পই ঘুরঘুর করে ?

কি বলো এগুলা ! যা সত্যি তাই তো বললাম ! অযথা উল্টাপাল্টা মিথ্যা কথা বলে আমার কি লাভ বলোতো ? হুদাই পাপ কুড়ানোর কোনো দরকার আছে ! ব্যাপার নাহ, যা দিনকাল পড়ছে সবাই সাহেদের মতোন চিটার-বাটপার লোকের কথা বিশ্বাস করে অথচ জগতে আমার মতোন মুখের উপর সত্যি কথা বলার মতো লোকের সংখ্য অতি নগন্য বলেই আমরা অবহেলিত !

এসব আলতু ফালতু কথা বইলাই তো আমারে পটাইছিলা ! এখন আবার কারে পটানোর জন্যে এসব কাহিনী বানাইতেছো ?

আস্তাগফিরুলাহ ! কি বলো সোনা ! জগতে একমাত্র তুমিই আমার সাধনা, তুমি আমার হারানো মানিক, সাধের কাঠগোলাপ, শীতকালের কাঁঠাল !

শীতকালে কাঁঠাল হয়?

হয় না, সেরকম না ! আসলে আমার দরকার হয় না, তুমি পাশে থাকলেই মনে হয়, জগতের সব কাঠাল আমার পাশে ! তুমি সামনে থাকলে মনে হয়, জগতের সবচেয়ে কাটাওয়ালা কণ্টকাকীর্ণ পথ আমার সামনে ! যেহেতু তুমি পাশে থাকো, তাই আর কাঁঠালের প্রতি টান থাকে না আমার ! তুমিই আমার জীবনের একমাত্র কাঁটাওয়ালা কাঁঠাল! তুমিই আমার জীবনের আমের আঁটি, যেখান থেকে জন্ম নেবে অসংখ্য গোপালভোগ-খিরসাপাত আম !

অনেক তো গল্প হলো অনু ! রাত এগারোটা বাজে, চলো আমরা পরের বছরের আমের মুকুল ধরানোর প্রস্তুতি নিই..!
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×