
...................................................
কখনও কখনও- কী ভীষণ, কী বিষাদ
কী নির্জন পলায়নপর। শেকড় জাগিয়ে রাখে
বাকলের স্মৃতি পূর্বাপর...
লিখতে ইচ্ছে করে না, কোনও কোনও দিন
মৃত ইচ্ছেরা, মনে হয়- গান যেন গাত্রদাহকাল
বিস্মৃত- আকাশ দেখার কৌতুহল।
ভাল্লাগেনা এক্সপ্রেসো কফি কিংবা স্বাদু-ব্যঞ্জন
রিকসার টুংটাং বিদায়ী বিউগল। প্রাণের গভীর থেকে উঠে আসে
কী ভীষণ জল, ক্রন্দন।
ডাকে আর্ত নিশিমায়া, আয় আয়, প্রাণ বিসর্জন...
কখনও এমন হয়, কখনও এমন অকস্মাৎ-
ভীষণ অন্ধকারে কাতরায় দীপাবলি রাত!
..................................
মাহমুদ টোকন :: ১১/১১/২০১৫
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



