somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরান নাজিলের মাসে নিজের জীবনে কোরান চর্চা-০২

০৭ ই মে, ২০২০ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আসসালামুয়ালিকুম।বলতে না বলতেই রোজা চলে যাচ্ছে আর আমাদের জীবন থেকে রহমতের আরেকটা দিন চলে যাচ্ছে।আমরা রহমতের এই দিন গুলো ঠিক মত কাজে লাগাতে পারছি? কাজে লাগানোর জন্যই আমাদের আয়োজন কোরান নাজিলের মাসে কোরান চর্চা-০২ এর এই পর্বে থাকছে #সুরা নুরের ৩০নং আয়াত।

পর্দা শব্দটিতেই আমরা বুঝি #নারীর জন্য।আসলে কি ব্যাপার টা সেটা? না। মহান আল্লাহ সুরা নুরের প্রথম আয়াতেই প্রথমে পুরুষদের এবং পরে নারীদের পর্দার কথা বলেছেন।আর হ্যা এই আয়াত গুলো মানা না মানাতেও অনেক বড় প্রভাব রয়েছে মানব জীবনে। আপনি কি মানতে চান আমাদের এই কথা? যদি না মানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন বাস্তব জীবনের কিছু উদাহরন পেশ করলেই আপনি মানতে বাধ্য হবেন আমাদের সৃষ্টিকর্তা মানব জীবনের কত সমস্যার সমাধান দিয়েছেন তার একেকটি আয়াতে। আসুন প্রথমে জেনে নেই সুরা নুরের ৩০ নং আয়াত।

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। [ সুরা নুর ২৪:৩০ ]

এই আয়াতে স্পষ্ট প্রতিয়মান যে আল্লাহ শুধুমাত্র মুমিনদের উদ্দেশ্য করে পরবর্তি কথা বলেছেন।

১।তারা যেন তাদের দৃষ্টি নত রাখেন এবং ২/ তারা যেন তাদের যৌনাংগ হেফাজত করে।

দৃষ্টি নত রাখার ব্যপারটি হলো অবশ্যই পর্দার ব্যপারে বলা হয়েছে কারন স্বাভাবিক ভাবে যদি দৃষ্টি নত রাখার ব্যাপারটি বলা হত তাহলে আল্লাহ তার বান্দাদের একটা এক্সিডেন্ট এর দিকেই ঠেলে দিচ্ছেন।যেমনঃ আপনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন দৃষ্টি নিচে রেখে এমন সময় কোন একটা গাড়ি অথবা কোন ঠেলা গাড়ির মালের বর্ধিত অংশ আপনি খেয়াল না করার ফলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
আর আল্লাহ সত্তার সাথে বান্দার প্রতি এমন আদেশ যায় না বলেই আমরা প্রথম কারনটি যথার্থ বলে মনে করবো।

বর্তমান সমাজের শহরের বিভিন্ন এলাকার রাস্তা ঘাটে হাটা হাটি করলেই বুঝবেন উপরোক্ত আয়াতের যথার্থতা।মেয়েদের পোষাক,আসাক,চলা ফেরা চরম অশালীন।এখানে তাদের দোষ দেয়া যায় না।বর্তমান সমাজ ব্যবস্থার কারনেই এই ধরনের হয়ে থাকে।সেক্ষেত্রে আপনি কিভাবে বাচবেন? বাংলায় একটা প্রবাদ আছে চোখের আড়াল হলে মনের আড়াল হয়।আপনি কাউকে নিয়ে খারাপ চিন্তা করবেন সেটা মন দিয়ে।কিন্তু আপনার চোখ যখন সেটা দেখবেনা আপনার মনেও এ ধরনের চিন্তা আসবেনা।তাই আল্লাহ এই পর্দার আয়াতে ইমানদার দের ডেকে তার চোখকে সংযত রাখতে বলেছেন। যাতে ওই জিনিসটি মনের আড়াল হয়ে যায়।

এ সঙ্ক্রান্ত একটি হাদিস ও রয়েছে দৃষ্টি হচ্ছে ইবলীসের বিষাক্ত তীর থেকে একটি তীর,যে ব্যাক্তি আমাকে ভয় করে তা ত্যাগ করবে আমি তার বদলে এমন ইমান দান করবো যার মিষ্টি সে নিজের জীবনে অনুভব করবে।

যদিও হয়ে যায় আপনি দেখেও ফেলেন তাহলে আমাদের মনের ফিত্রাত অনুযায়ী আমরা ওই মেয়ে বা বিপরিত লিঙ্গের কাউকে দেখেও মনে মনে অনেক কিছু ভেবেই ফেলি তার সব শেষ হয় কিন্তু যৌনাঙ্গ দিয়ে।মাস্টার বেট অথবা জেনা দিয়ে যার শেষ। আর আল্লাহ সেই যৌনাজ্ঙেরি হেফাযত করতে বলেছেন।হেফাযত মানে সকল খারাপি থেকেই হেফাযত শুধু যেনা নয়।যদিও এটা মেনে চলা অনেক কঠিন একটা কাজ।কিন্তু একবার ভাবুন তো এই কাজটি যদি সমাজের প্রতিটা ইমানদার ব্যাক্তি করে থাকে তাহলে মেয়েরাও তাদের ফ্যাশনে চেইঞ্জ আনতে বাধ্য হবে।আর এই চেইঞ্জ টা যদি চলে আসে তাহলে সমাজ টা কত সুন্দর হবে ভাবতে পারেন?

আবার বিয়ের জন্য মেয়েদের দেখা জায়েজ আছে।হাদিসে আছে আবু হুরায়রা রাঃ বর্ননা করেছেন তোমাদের কেউ যখন কোন মেয়ে কে বিয়ে করার ইচ্ছা করে তখন যতদুর সম্ভব তাকে দেখে নিয়ে এই মর্মে নিশ্চিন্ত হওয়া উচিত যে মেয়েটির মধ্যে এমন কোন গুন আছে যা তাকে বিয়ে করার ব্যাপারে আকৃষ্ট করে।(আহমদ ও আবু দাউদ)

আল্লাহ আমাদের সকলকে তার দেয়া আয়াত গুলো বাস্তব জীবনে অনুসরন করে চলার তৌফিক দান করুন।

আমিন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ বিকাল ৫:৪১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×