somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরান নাজিলের মাসে নিজের জীবনে কোরান চর্চা-৩

০৮ ই মে, ২০২০ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোরান মাজিদের ৩০ তম পারার ১০৭ নং সুরা এটি।এর আয়াত সংখ্যা ০৭। এটি মাক্কী সুরা। এখানে যারা মুসলমান হয়েও যাদের মধ্যে প্রশ্নবোধক আচার আচরন ছিল তাদের সেই লঙ্ঘনীয় আচরন সম্পর্কে আল্লাহ তার হাবিব কে বলে দিয়েছেন। সুরা মাউনেকোরান নাজিলের মাসে কোরান চর্চা-০৩



১ম আয়াতে বলা হয়েছে তাদের মুল আচরন যদিও তারা মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিত।আর সেটি হলো তারা আখিরাতের পুরষ্কার এবং শাস্তিকে অস্বীকার করতো।

আর বর্তমান সময়ে আমরাও তাই করে থাকি দুষ্টামির ছলে।যেমনঃএক বন্ধু আরেক বন্ধুকে হাসির ছলে বলছে”তুই কিন্তু আমার এক্স এর সাথে যা করছোস তা আল্লাহ সইবে না” বা তুই জাহান্নাম থেকে জীবনেও বাহির হইতে পারবি না”। খেয়াল করুন এখানে কিন্তু “আল্লাহ সইবেনা” এবং “জাহান্নাম থেকে বের হইতে পারবি না” এই কথা গুলো হাসির ছলে বলা হচ্ছে যদিও কথাগুলো আসলেই সিরিয়াস।আর ব্যাপার টা দুই জনের জন্যই শাস্তি যোগ্য অপরাধ।মানে এক্স গার্ল ফ্রেন্ড মানে যার ছিলো তার জন্যও গুনা আর এখন যে আছে তার জন্যও গুনা।কিন্তু তারা এই ব্যাপারটিকে হাসি তামাসার মত করে বলে এবং পক্ষান্তরে আখিরাতের ঐ সিরিয়াস কথা গুলোকে হাসির/দুষ্টমীর ছলে বলে তাই আমি মনে করি এটা আখিরাতের ঐ কথার অবিশ্বাসই ফুটে উঠে।

২য় আয়াতে আরেকটি ব্যাপার বলা আছে আর তা হলো এতিমকে ধাক্কা দেয়া। এতীমের ব্যাপারে কিছু বলার অপেক্ষা নাই কারোরি।কিন্তু আমি বাস্তব জীবন থেকে আরেক ধরনের এতিমকে উধাহরন হিসাবে আনতে চাই।আর তা হলো ধরুন আপনি কোন অফিসে কর্মরত আর আপনি একটা ডিসিশান নিলেন হোক সেটা ভালো অথবা খারাপ।আপনার সাথে আপনার কোন কলিগ সহমত হলো না।তখন তাকে শায়েস্থা করার জন্য আপনি তার বেকগ্রাউন্ড খুজে বের করলেন যে সে কোন বিপদে পড়লে তাকে উদ্বার করার কেউ এই প্রতিষ্ঠানে নেই।তখন আপনি তাকে ইচ্ছাকৃত ভাবে একটা বিপদে ফেলে তাকে অফিস থেকে বের করে দিলেন।তাহলে সেক্ষেত্রে যাকে বের করে দিলেন আপনি কিন্তু ঐ অবস্থার এক এতিমকে ঘাড় ধাক্কাই দিলেন। আশা করি আমি বুঝাতে পেরেছি ব্যাপারটা।যদি এরকম কিছু করে থাকেন।তাহলে আজই ইস্তেগফার করুন।

৩য় আয়াতে বলা হয়েছে মিসকীনকে খাবার দানে উতসাহিত করে না। তাহলে মিসকিন কারা সেটা আগে আমাদের জানতে হবে।আমরা সাধারনত যারা ভিক্ষা করে তাদের মিসকিন বলে থাকি আসলেই কি তারা? না।
অভাব যার আছে, কিন্তু জাকাতের যে নেসাব রয়েছে, সেই নেসাব পরিমাণ সম্পদ নেই, তার চেয়ে কম আছে, তিনি হচ্ছেন মিসকিন।

আবূ হুরাইরাহ (রাঃ) বর্ণনা করেছেন
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি একটি বা দু’টি খেজুর অথবা এক বা দুই লোকমা খাবারের জন্য ঘুরে বেড়ায় সে প্রকৃত মিসকীন নয়। বরং প্রকৃত মিসকীন ঐ ব্যক্তি যে লোকদের নিকট চায় না এবং তারাও তার অবস্থা অবহিত নয় যে, তাকে কিছু দান করবে। সহীহঃ বুখারী ও মুসলিম।
সহিহ মুসলিম, হাদিস নং ১৬৩১
হাদিসের মান: সহিহ হাদিস


সুতরাং এই ধরনের মানুষের সাহায্যে আমাদের পরিচিত কেউ এগিয়ে আসলে আমরা না জেনে এগিয়ে আসা মানুষটিকে বলি এ কিন্তু ভন্ড(শুনাকথার উপর ভিত্তি করে বা নিজে নিরেট ভাবে না জেনে)।তখন এগিয়ে আসা ব্যাক্তিটি কিন্তু উতসাহ হারিয়ে ফেলে। এটাও কিন্তু আল্লাহর কাছে ঘৃনীত কাজ।

৪র্থ এবং ৫ম, ৬ষ্ঠ আয়াতে বলা হয়েছে নামাযীদের ব্যাপারে যারা লোক দেখানো নামায পড়ে এবং কাজ করে।আমি সারা সপ্তাহ নামায না পড়ে শুক্রবার নামাযে যাচ্ছি এই কারনে যে মানুষ কি বলবে জুমার নামায না পড়লে? আমি মনে করি তাদের চেয়ে যারা কোন নামাযই পড়েনা তারা অনেক ভালো। আর এটা বুঝানোর জন্য আমি মনে করি আর বেশি কিছু বলার অবকাশ নেই।

৭ম আয়াতে বলা হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিস দেয়া থেকে বিরত থাকা।

সেটাও আমরা মনে করে থাকি গরীব মিসকীনদের ব্যাপারে বলা হচ্ছে।কিন্তু এভাবে চিন্তা করুন তো আপনার কাছে কোন কলিগ হঠাত করে একটা কলম খুজলো।আর আপনি ইন্টেনশনাল ভাবেই কলম থাকা সত্বেও তাকে কোনদিন না করেছিলেন কিনা? যদি উত্তর হ্যা হয় তাহলে আজই পারোয়ারদেগার এর কাছে ক্ষমা চেয়ে নিন।

আল্লাহ আমাদের কোরানের শাস্বত মর্ম বাণী গুলো বুঝে নিজের জীবনে আমল করার তৌফিক দিন।
আমীন
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২০ রাত ১১:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×