জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঝিনাইদহ: ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলার ৫টি ইউনিয়নের আওয়ামীলীগসহ বিভিন্ন দলের সাড়ে ৬’শ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
এ উপলক্ষ্যে শনিবার বিকাল ৪টায় ঝিনাইদহ পৌরসভা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদান অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এসময় মসিউর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, বাদশ বিশ্বাস, মিঠু বিশ্বাস, মতিয়ার মৃধার নেতৃত্বে দুই’শ, জোড়াদহ আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়ার নেতৃত্বে একশ’, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইসমাইলের নেতৃত্বে ৫০ এবং ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই, সাগান্না ও মধুহাটী ইউনিয়ন থেকে আওয়ামীলীগীগ ও জাতীয়পার্টিসহ অন্যান্য দলের তিনশ’ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা বিএনপি সম্পাদক আব্দুল মালেক, হরিণাকুলণ্ডু উপজেলা বিএনপি সম্পাদক অ্যাড. এমএ মজিদ, জালাল উদ্দীন বিশ্বাস, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



