ঢাকা: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে রোববার থেকে। রোববার সকাল নয়টা থেকে আনুষ্ঠানিক ভাবে এই টিকিট বিক্রি শুরু হবে বলে জানা গেছে। চলবে ২৫ আগস্ট পর্যস্ত।
জানতে চাইল বাংলাদেশ রেলওয়ের উপ পরিচালক (অপারেশন) মো. শাহজাহান রাতে টেফিফোনে বাংলানিউজকে জানান, কাল সকাল নয়টা থেকে আমাদের ঈদ বিশেষ সেবা সার্ভিস এর টিকিট বিটিক্র শুরু হচ্ছে। প্রতিদিন ৫ টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
তিনি জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দির্শেনা মোতাবেল সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। বিষয়টি তদারকির জন্য দুটি বিশেষ তদরকি কমিটিও গঠন করা হয়েছে। একটি টিম পরিচালিত হবে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগের নেতৃত্বে। সেটির প্রধান থাকছেন একজন যুগ্ম সচিব। আরেকটি টিমের প্রধান বাংরাদেশ রেল বিভাগের যুগ্ম মহাপরিচালক।
মো. শাহজাহান আরও জানান, ঈদের সেবা পরিচালনা শুরু হবে ২৬ আগস্ট থেকে। চলবে ঈদের পরবর্তি সাত দিন পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন নির্ধারিত ভাবে ২৭৮ টি ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে। ঈদের জন্য আরও ১৪টি নতুন ট্র্নে সংযোজন হবে। আর বিশেষ কিছু ট্রেনে ১০৭ টি বগিও যোগ করা হবে।
এদিকে যাত্রীরা যাতে স্বাভাবিক ভাবে টিকিট পায় তার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাবের সহায়তা চেয়েছে রেলওয়ে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



