somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সংঘাত নিরসনের নামে বাংলাদেশকে হাইতি, কঙ্গো বানাবার প্রচেষ্টা রুখে দাঁড়াতে হবে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুঁজিতান্ত্রিক বিশ্বকাঠামোতে গণতন্ত্র মানেই সাম্রাজ্যবাদীদের কর্পোরেট আধিপত্য মেনে নিয়েই রাজনীতি করা, বাংলাদেশে মূল ধারার রাজনৈতিক দলগুলা তাই করে, কিন্তু তারপরও এই সাম্রাজ্যিক হেজিমনির যুগেও আধুনিক রাষ্ট্রের নিজস্ব কিছু স্বকীয়তা, সীমিত স্বাধীনতা রয়েছে তার ভিত্তিতে রাষ্ট্র তার নাগরিকদের অধিকার আদায়ের বন্দোবস্ত করে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গণবিচ্ছিন্নতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত মোকাবিলায় নিজেরা জনগণের উপর আস্থা না রেখে অযাচিতভাবে বিদেশি কূটনীতিবিদ ও জাতিসংঘের কাছে ধর্না দিতে হচ্ছে! পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কূটনীতিবিদদের মাঝে চলছে প্রোটোকল ভেঙ্গে কে কত দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক কান গলা গলাতে পারে তার নষ্ট প্রতিযোগিতা, আম্রিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, থেকে শুরু করে কানাডা, অস্ট্রেলিয়া , চীনের রাষ্ট্রদূত পর্যন্ত এই প্রতিযোগিতায় শামিল! বান কি মুনের ফোন, জাতিসংঘের হস্তক্ষেপ এসব যে বাংলাদেশের উপর সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ ও আধিপত্য নিরঙ্কুশ করে এদেশকে হাইতি, কঙ্গো বানাবে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই, উল্টা গণবিরোধী বুদ্ধিজীবী, সুশীল সমাজ, বুর্জোয়া মিডিয়া বাইরের এই অবৈধ হস্তক্ষেপকে সাধুবাদ জানিয়ে নিজেদের বহিশক্তির গোলাম হিসেবে হাজির করছে। তাদের একমাত্র যুক্তি এটা দুই বিবদমান রাজনৈতিক জোটের সংঘাত থেকে দেশকে বাঁচাবে, কিন্তু পরাশক্তির হস্তক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুরাপুরি ধসিয়ে দিয়ে দেশকে যে স্রেফ একটা পুতুল রাষ্ট্রে পরিণত করবে সে হুঁশ এসব দালাল এজেন্সির নাই, এদের আত্মা-মগজ এখনও উপনিবেশিক দাস বৈ আর কিছুই হয়ে উঠতে পারেনি!


বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতি অনেক আগেই খুইয়ে বসেছে, বাংলাদেশের জনগণের মুক্তির প্রশ্নে বিএনপির বর্তমান ভূমিকা শূন্য, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা থেকে শুরু করে মার্কিন ও ভারতীয় আধিপত্য মোকাবিলায় বিএনপির কার্যকর ভূমিকা শূন্য, এসব প্রশ্নে বিএনপির আন্দোলনহীনতা এই দলটিকে এখন নিছকই এক সুবিধাবাদী এলিট পলিটিকাল গ্রুপে পরিণত করেছে, তাই গণরাজনীতি বিবর্জিত বিএনপি এখন জাতিসংঘের ভিত্তিতে পরাশক্তির অবৈধ হস্তক্ষেপকে স্বাগত জানাতে বদ্ধপরিকর বলেই মনে হচ্ছে।

জনগণের উপর বিন্দুমাত্র আস্থা না রেখে এভাবে পরাশক্তির সেজদায় নিজেদের বিকিয়ে দিয়ে রাজনীতি করার কোন অধিকার এদেশের রাজনীতিবিদদের দেয়া হয় নাই। জনগণের তরফ থেকে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অভিমুখ হবে দুইটি- প্রথমত দুই বিবদমান পক্ষকে অবিলম্বে নিজেরাই দেশের অভ্যন্তরেই একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে বাধ্য করা এবং দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলার বিবাদের সুযোগে পরাশক্তির নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের যে কোন প্রচেষ্টা প্রতিহত করা। সংঘাত নিরসনে জাতিসঙ্ঘসহ বাইরের শক্তির অযাচিত হস্তক্ষেপকে এসেনশিয়ালাইজ করে যারা দেশকে পুরাপুরি উপনিবেশে পরিণত করার কাজে লিপ্ত তাদের ব্যাপারেও সজাগ থাকা জরুরী !
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×