somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রের জিএসপি রাজনীতিঃ শ্রমিকদের অধিকার আদায়ে চাপ প্রয়োগ করা নয়,মার্কিন বহুজাতিক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ নিরঙ্কুশ করাই লক্ষ্য

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আগেই বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি রাজনীতির মূল উদ্দেশ্য বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ে চাপ প্রয়োগ করা নয় বরং জিএসপি বাতিল করা হয়েছে বাংলাদেশে মার্কিন বহুজাতিক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ নিরঙ্কুশ করার জন্য সর্বাধিক অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারকে আরও চাপ দেয়ার জন্যই! এমনিতেই মার্কিন কোম্পানি শেভ্রন, কনকো ফিলিপস “বাংলাদেশের তেল গ্যাস লুন্ঠনের দলিল পিএসসি ২০০৯, পিএসসি-২০১২ “ এর সুযোগ নিয়ে এদেশের তেল গ্যাস লুণ্ঠন করছে, এদেশে মার্কিন এমএনসি ইউনিলিভার এর কর্পোরেট আধিপত্য তো আছেই, কিন্তু এতেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র ! এদেশের তেল গ্যাস থেকে শুরু করে সেবা খাত, বিদ্যুৎ, বন্দর টেলিযোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সব কিছুতেই মার্কিন কর্পোরেট আধিপত্য প্রতিষ্ঠা করে সাম্রাজ্যবাদী লুণ্ঠন নিরঙ্কুশ করতেই তারা মরিয়া।

রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশের কিছু পণ্যের (টোব্যাকো, সিরামিকস, ফার্নিচার, প্লাস্টিক, খেলনা ) জিএসপি সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশে মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠান কনকো ফিলিপস, বোয়িং কোম্পানী এবং ইলিকটের মত যেসব বড় বড় কোম্পানী কাজ করছে তাদের ব্যবসায়িক স্বার্থ দেখভাল করার শর্তে জিএসপি সুবিধা প্রদানের ক্ষেত্রে আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে।চিঠিতে জিএসপি সুবিধা চালুর বিনিময়ে যুক্তরাষ্ট্র সরকার তার ব্যবসায়িক স্বার্থ অক্ষণ রাখার বিষয়টি তুলে ধরেছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়। এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করা হলে আগামী ডিসেম্বরেই জিএসপি সুবিধা প্রদানের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবে যুক্তরাষ্ট্র। সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের ক্ষেত্রে কনকো ফিলিপসকে আরও কাজ দেওয়া এবং বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে মার্কিন জায়ান্ট ইলিকট যেসব প্রতিবন্ধকতার মুখে পড়েছে তা দূর করার জন্য চাপ প্রয়োগ করে এর আগেও বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

জিএসপি নামের মূলা ঝুলিয়ে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগের অবৈধ কৌশল নিয়েছে তা বাংলাদেশের জনগণের সম্পদ লুণ্ঠনের সাম্রাজ্যবাদী প্রচেষ্টাকেই ত্বরান্বিত করবে। দেশের তেল গ্যাস থেকে শুরু করে নানান খাতে মার্কিন বহুজাতিকের অবাধ শোষণ লুণ্ঠন বাস্তবায়নের জন্যই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। শুনা যায় এই লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে টিকফা চুক্তি সাক্ষর করার পাঁয়তারাও চলছে! পুঁজিতান্ত্রিক বিশ্বকাঠামোতে রাষ্ট্র মানেই সাম্রাজ্যবাদীদের কর্পোরেট স্বার্থ দেখভালের প্রতিষ্ঠান! বৈশ্বিক পুঁজির প্রান্তিক বাজারে পরিণত হওয়া বাংলাদেশের সরকার ও বিরোধী দল সমেত শাসক শ্রেণি এই বৈশ্বিক পুঁজিবাদের এজেন্সির দায়িত্ব পালনের মধ্য দিয়েই তাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চালু রাখতে বাধ্য হয়, এখানে রাষ্ট্র মানেই পরাশক্তির পুঁজির পাহারাদার, রাষ্ট্রের প্রধান কাজ দেশের সমস্ত জাতীয় সম্পত্তিতে কী করে সাম্রাজ্যবাদীদের মালিকানা প্রতিষ্ঠিত করা যায় তার জন্য নানান চুক্তি আর আইন পাস করা! এজন্য যে রাজনৈতিক দল মার্কিন বহুজাতিকের অবাধ বাণিজ্য বৃদ্ধি করে, এসব কোম্পানিকে অন্যায় সুবিধা দিয়ে বাংলাদেশের সম্পদ লুণ্ঠনের সুযোগ দিবে তাকেই আগামীতে সাহায্য সহযোগিতা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×