অসহায় পাখি প্রেমিক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার একটা পাখি ছিলো। গ্যালো বছর উপরওয়ালা আমাকে দিয়েছিলো। অনেক আদর আর যত্ন করে পোষ মানিয়েছিলাম। আমি যা খেতাম তাকে তা দিতাম। তার পছন্দের জিনিস তাকে দিতাম। নিজে না খেয়ে হলেও তাকে খাওয়াতাম। পাখিটার সাথে আমার ব্যাপক ভাব হয়েছিল। ন'মাস বিশ দিন পোষার পর হঠাৎ পাখিটা হারিয়ে গেলো। তারপর থেকে আমার ঘুম হারাম। খাওয়া বন্ধ। কিছুতেই ভালো লাগে না। সারাদিন টেনশান। আমি বোধহয় পাখিটার গভীর প্রেমে পড়ে গিয়েছিলাম। না হয় তার জন্য এতো খারাপ লাগবে কেন। বুকের ভেতরে তার জন্য প্রচন্ড ব্যাথা অনুভব করি। খুজতে খুজতে অবশেষে ৪৮ ঘন্টা নয় ৪৮ দিন পর তার দেখা পেলাম। তাকে আবার যতন করে ফিরিয়ে নিয়ে আসলাম। পাখিটা কেমন যেন কাতর হয়ে গিয়েছিলো। কেমন যেন রুগ্ন হয়ে গেছে । লাইফ সাপোর্ট দিলাম। লাইফ সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখলাম ১৯ দিন। পাখিটা আবার চলে গেলো। এখন খবর পেয়েছি পাখিটা কোমায় চলে গেছে। আর ফিরবে কিনা জানিনা। না ফেরাটা স্বাভাবিক। যদি ফেরে তা হবে মিরাকেল। সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন। অনেকে হয়তো ভাবতে পারেন কি পাখি, তার জন্য উতলা আমি। পাখিটার তো নামই বলা হয় নি। কি করবো বলেন, সবচে প্রিয় পাখিটিকে হারিয়ে আমি পাগল প্রায়। ডাক্তার বলেছে সর্ট টাইম মেমোরি লস। সব বেমালুম ভুলে যাই, পাখিটির কথা ছাড়া । পাখিটির জন্য আমার নাওয়া খাওয়া বন্ধ প্রায়। সেই কবে সকালের নান্তা খেয়েছি ঠিক মনে নেই। গ্যালো তিন মাসে আমার ওজন কমেছে প্রায় ১০ কেজি। প্যান্টগুলো কোমরে আর আটকেনা নিচে নেমে যায়। একটু পর পর টেনে তুলতে হয়। ও- পাখিটির নাম বলা হয় নাই - পাখিটি- লাভ বার্ড' - বলতে পারেন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।