somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. ইউনূসের চেয়ে আস্থাভাজন ব্যক্তি আর কে?

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ড. মুহাম্মদ ইউনূসের সাফল্য ও অবদান নিয়ে আমরা গর্বিত হতে পারি। তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের একজন সম্মানিত ব্যক্তিত্ব। যারা ড. ইউনূসের বিপক্ষে আছেন, তাদের কাছে প্রশ্ন থাকে: তার থেকে আস্থাভাজন ব্যক্তি এদেশে আর কে আছেন? তিনি তার প্রতিষ্ঠানের কোনো লাভ নেননি এবং ব্যক্তিগত সম্পত্তিও অর্জন করেননি। গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা দরিদ্র নারীদের অধিকারভুক্ত এবং ড. ইউনূস নিজে মাত্র সামান্য বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করেছেন।

ড. ইউনূসের জীবনে অসাধারণ সাফল্য রয়েছে। তিনি নোবেল পুরস্কারসহ বিশ্বের সবচেয়ে সম্মানজনক কিছু পুরস্কার লাভ করেছেন। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের অন্যান্য বড় পুরস্কারগুলির মধ্যে রয়েছে:

১। নোবেল।
২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।
৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে মাত্র ১২ জন ব্যক্তি এই তিনটি পুরস্কারই পেয়েছেন এবং ড. ইউনূস তাদের মধ্যে একজন।

ড. ইউনূসের কৃতিত্বের মাত্রা বোঝাতে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে:

২০২০ সালের জাপান অলিম্পিকের মশাল বাহক হিসেবে দায়িত্ব পালন।
প্যারিস ২০২৪ অলিম্পিকের মূল থিম ড. ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি।
বিশ্বের সবচেয়ে সম্মানিত প্রতিযোগিতা অলিম্পিক গেমসের টাইটেল পেজে তার ছবি।

ড. ইউনূসের ব্রেইন চাইল্ড তিনটি প্রধান তত্ত্ব: ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো। যদিও ক্ষুদ্র ঋণের সুদ ভিত্তিক পদ্ধতির সমালোচনা থাকতে পারে, কিন্তু সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো তত্ত্বগুলি জনহিতকর এবং বিশ্বব্যাপী গৃহীত হয়েছে।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের তালিকায় ড. ইউনূস সবসময় শীর্ষ ৫ এর মধ্যে থাকেন। তার মতো আস্থাভাজন, সৎ ও জনহিতকর ব্যক্তি খুঁজে পাওয়া সহজ নয়। তাই যারা তাকে চাচ্ছেন না, তাদের কাছে প্রশ্ন: ড. ইউনূসের চেয়ে আস্থাভাজন ব্যক্তি আর কে?
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×