আর কতটা বিক্রি হবে, বলতে পারো ?
কত টাকার বিনিময়ে বিসর্জন দিয়েছ তোমার অস্তিত্ব ?
আর কত তরুণের আবেগ প্রাণহীন হলে, কত মায়ের কুল খালি হলে
ভরবে তোমার মন, পশুত্বের খোলস ছেড়ে
জাগবে তোমার বিবেক ?
কত শিশু পঙ্গু হলে পরে দাঁড়াবে তুমি মাথা তুলে !
বল আর কত, কতটা রক্ত চাই তোমার ?
কতটা পেলে মিটবে তোমার ক্ষুধা ?
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



