নাম নাইবা বলি, ছদ্মনামে আদর করে আমি ডাকি দুলি
উজ্জ্বল শ্যামবর্ণের কালো কেশধারী,
সম্মোহনকারী ধূসর চোখের অধিকারী
যেন অলীক কল্পনার প্রণয়ী ।
চোখে যেন কি এক মোহ তার ,
ও চোখে, একবার পড়লে চোখ
শত পথিক বিভ্রমে হারাতে পারে পথ ।
কিছুটা রাগাটে- মেজাজি দেখতে হলেও
বরং এর উল্টোটাই ও,
মিষ্টি হাঁসির বন্ধুসুলভ একটা মেয়ে ।
দেখলেই যেন ইচ্ছে করে ভালোবাসি,
ইচ্ছে করে, জগতের সমস্ত সুখ এনে
পাপোষ করে দেই ওর পায়ের।
ধ্যাণ করি ওর ভালোবাসার ।
ভালোবাসি ।
এ কথাটা বলতে গিয়ে কতটা বার যে আমি পিছপা হয়েছি,
আড়াল করেছি ভালোবাসা কে..
চার বর্ণের এই শব্দটি বলতে
হয়তো একটু বেশিই দেরী করে ফেলেছি ।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



