মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে
আমি প্রস্তাব রাখতে চাই যেন প্রেমিকার চুম্বন
হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ।
হিংসা-বিদ্বেষ কিংবা হানাহানি নয়
আমি চাই প্রেমিকার সুঠাম বুকে ঠাই পাবে
প্রতিটি প্রেমিক।
প্রিয় বিরোধীদলীয় বন্ধু,
আসুন রাজনৈতিক কোন্দল – প্রতিহিংসা ভুলে
নিজেদের গড়ে তুলি প্রেমবান্ধব, ভালোবাসাময়।
আমি চাই কোটি টাকার প্রকল্পের অনুমোদন
শুধুমাত্র একটি চুম্বনের বিনিময়ে হোক,
অবকাঠামোগত উন্নয়ন নয়,
বাতাসের কণায় যেন মিশে থাকে লিপস্টিকের ঘ্রাণ।
মাননীয় স্পিকার, আমি চাই এই সংসদেই পাশ করা হোক
“প্রেম অনুদান” বিল, পাঁচ তারকা হোটেলে নৈশভোজের অভ্যর্থনা নয়
চাই প্রেমিকার জন্য রাষ্ট্রীয় খরচে একটি লাল গোলাপ ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



