মিথ্যের অস্পষ্ট সত্য অবাস্তব নয়, খুঁজে দেখ।
অন্ধকারের আলোয় নিমগ্ন অতীত পথ খোঁজে
ভয়ে ! না বিশ্বাসে !
তুমি দেখে রেখো, তোমার সংকীর্ণ হৃদয়জুড়ে
বাস করা হানাদের জাতিসংঘের বৈঠকে।
আন্তরাষ্ট্রীয় কন্দল কিংবা মীমাংসার টেবিলে
তোমার কটূনীতি যদি লাগাম টানে বিপ্লবের
ভুলে যাব তোমাকে, ভুলে যাব তুমি আমাদের।
জেনে রেখো শিকারী নই, তবে নেশাটা আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



