somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমি হ্যাকার হতে চাই "

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

""""""""""""""""""""""""""""""""""""""
গত ৫ ই ফেব্রুয়ারী
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে
প্রায় ৮০০ কোটি টাকা হ্যাক হয়েছে।
.
ডিজিটাল বাংলাদেশের
স্বপ্ন দেখেতে দেখতে যখন
আমরা চোখের পাতা ক্ষয় করে ফেলছি,
ঠিক সেই সময়ই আমাদের গরীবের ঘরে
চোরের নজর পড়েছে।
.
চোর নয়?? ডাকাত??
ওই হলো.. একই কথা।
টাকা তো হারিয়ে গেছে।
আমার,আপনার টাকা।
প্রায় ৮০০ কোটি টাকা।
.
না, না, শুধু আমাদেরই নয়,
রাস্তার পাশে চটের বস্তা পেতে
যে লোকটা রোজ রাতে আকাশের
তারা গুনতে গুনতে ঘুমায়,
তার ও ভাগ আছে এখানে।
হ্যাঁ, ডাস্টবিনের ময়লা খুঁজে খাওয়া
ওই পাগলটা ও অংশীদার এই টাকার।
যদিও তারা তা জানে ই না।
জানতে চাইবে ও না কোনদিন।
.
একটু আগে রুমমেটকে বললাম
আচ্ছা, সারা জীবনে যদি
এই রকম একটা ক্ষেপ মারতে পারি
কেমন হবে ভাবতো একবার।
ধর ৮০০ কোটি টাকা মেরে দিলাম।
ভাবতে পারিস? কেমন হবে ব্যাপারটা?
.
বছরে ১ কোটি টাকা খরচ করলেও
এই টাকা শেষ করতে
আমার ৮০০ বছর লেগে যাবে।
মানে সারা জীবন আর
কিচ্ছু করতে হবে না।
চারদিকে থাকবে শুধু টাকা আর টাকা।
.
তাহলে ছোট বেলা থেকে
জীবনের ২৫ -৩০ বছর
জলাঞ্জলি দিয়ে কি লাভ?
যদি শেষতক চাকরিটার জন্যও
বাপের ভিটেমাটিটুকু বেচে
ঘুষের টাকা জোগাড় করতে হয়।
.
সরকারি চাকরিটা তাই আর হয়ে উঠে না।
কারন ভিটেটা আমি ছাড়তে পারি না।
বাবার ফেলে যাওয়া ভিটেমাটিটুকু
আমার যে খুব আপন।
বাবার ঘামের গন্ধ মিশে আছে ওখানে।
.
আর যাদের সরকারি চাকরীটা হয়ে যায়,
তার আর মানুষ থাকেনা।
ওরা হিংস্র হয়ে যায়।
ওদের মাথায় সারাক্ষণ ঘুরপাক খায়
জমা দেয়া ঘুষের টাকা
সুদে আসলে ফিরে পাওয়ার ধান্ধা।
.
ফলে নিজের দায়িত্ব নিয়ে
কেউ ই অতটা ভাবার সময় পান না।
বরং বেশ্যারা নিজের সতীত্ব বিক্রি করে
যেমন পয়সা রোজগার করে,
এরাও নিজের সততা বিক্রি করে
তেমনি করে নিজেদের আখের গোছায়।
.
কখনো পয়সায় লোভে
খোলা বাজারে পাইকারী দরে
পরীক্ষার প্রশ্নফাঁস,
রসদ খেয়ে সম্পদশালীর নামে
মিথ্যে মামলা দিয়ে তার রস খেয়ে
তাকে সর্বশান্ত করে ছাড়েন।
কখনো পথচারী ধরে নিজেরাই
ডাকাতের ভুমিকায় অবতীর্ণ হন।
রিটায়ার্ড করা লোকটার ফাইলগুলোকে
মুলো বানিয়ে তার সামনে ঝুলিয়ে রাখেন।
মুলোর দাম দিলে তবেই
মুলো হাতে পাওয়া যায়।
.
(তবে সবাই তো আর খারাপ না।
সৎ, নিষ্ঠাবান মানুষরা আছেন ই।
তাদের ছায়া আছে বলেই তো
অন্তত টিকে আছে পৃথিবী। )
.
আর এরকমই দায়িত্বজ্ঞানহীন
অসংখ্য কর্মকর্তা -কর্মচারী বসে আছে
আমাদের রাষ্ট্রদেহের রন্ধ্রে রন্ধ্রে।
যার ফলে ঘটছে
নানা ধরনের অপ্রীতিকর ঘটনা।
.
আজ টাকা হ্যাক হচ্ছে,
কাল গোটা ব্যাংক হ্যাক হবে।
আরেকদিন সকালবেলা উঠে
হয়তো শুনবো,
আমি যে দেশটিতে শুয়ে আছি
সেটি আর বাংলাদেশ নেই।
অন্য কেউ রাতারাতি হ্যাক করেছে।
.
হাতিঘোড়া গেল তল....
চামচিকায় কয় কত জল!!
আমার বকবকানি ও সেরকম ই।
.
তবুও নিজের মনকে স্বান্তনা দিতে পারবো।
আমার টাকা হারাইছে,
তাই কিছুক্ষণ মুখ খারাপ করছি।
এতে কারও মনে কষ্ট গেলে
আমি শুধু ই দুঃখিত।
আর কিছুই করার নেই।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×