somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধু সাবধান

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্ভাগ্য আমাদের। যারা এখনো রাজনীতি বুঝেইনা, ছোট্ট শিশুটি, তারাই পড় গেছে রাজনীতির খপ্পরে। এই নোংরা রাজনীতির জন্যই বাংলাদেশ কখনো আলোর মুখ দেখবেনা। বঙ্গবন্ধুর কথিত সোনার বাংলা কোনদিন সোনায় পরিনত হবেনা। চোর, বাটপার আর চামচার বাংলাই থাকবে।

দুশো বছর আগে যখন বাংলার আকাশে স্বাধীনতার শেষ সুর্য ডুবে যাচ্ছিলো, নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত করে হারিয়ে বাংলার সিংহাসন ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হচ্ছিলো, তখন মীরজাফর, রাজভল্লব আর ঘষেটি বেগমরা লর্ড ক্লাইভের তলা চাটছিলো। কারন তারা ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি হয়ে গিয়েছিল।

আজও যখন বাংলার রাজপথে কচি বাচ্চারা নেমে এমন কিছু দেখিয়েছে যে সারাবিশ্ব হা হয়ে গেছে। স্বাধীনতার পর ইতিহাসে যা কেউ পারানে সে দুঃসাহস দেখিয়েছে। আপনি কোনদিন পেরেছেন পুলিশের কাছে জানতে চাইতে যে আপনারা মানুষের ড্রাইভিং লাইসেন্স দেখে বেড়ান আপনাদের লাইসেন্স আছে? কই দেখান তো। আর ওদের এই দুঃসাহসিক অভিযান না হলে হয়তো আমরা কখনোই জানতেও পারতাম না যে অধিকাংশ পুলিশের নিজেরই ড্রাইভিং লাইসেন্স নেই।

বাংলাদেশে কেউ পেরেছে ক্ষমতাসীন দলের একজন মন্ত্রীর উল্টোপথে যাওয়া গাড়ি ঠেকিয়ে সুন্দর ব্যাবহারের মাধ্যমে তাকে বুঝিয়ে দিতে।।

আমরা কখনো হয়তো জানতাম ই না ঢাকা শহরের অধিকাংশ ড্রাইভারের লাইসেন্স নেই। যারা সেদিন দুই শিক্ষার্থীদের হত্যা করলো সেই দুই গাড়ির কারো লাইসেন্স নেই।

আমাদেরকে ওরা দেখিয়েছে কিভাবে সুন্দর করে রাস্তা পরিস্কার করতে হয়। কিভাবে অহিংস আন্দোলন করতে হয়। অ্যাম্বুলেন্স, হজযাত্রীদের গাড়ি, অসহায় মানুষকে রাস্তা পার করে দেওয়া। এমনকি তিন কিশোরি নিজেরা বৃষ্টিতে ভিজে ট্রাফিক পুলিশের মত দায়িত্ব পালন করে গাড়ি পার করছে।
অন্যদেশের এমন ভিডিও আমরা ঠিকই গদগদ হয়ে শেয়ার করি আজ যখন নিজের দেশে হওয়া শুরু হয়েছে, তখনো আপনি আপনার জিহ্বা থামাতে পারেন নি।

যে কাজ পুলিশ পারেনি, রাজনৈতিক নেতারা পারেনি, আপনার মত সুকন্ঠ আর সুমিষ্ট (!) ভাষীও পারেনি সেকাজ ওরা করা দেখিয়েছে। প্রতিটি গাড়ির লাইসেন্স যাচাই করেছে। যার লাইসেন্স নেই সে কান ধরে গাড়ি থেকে নেমে।গেছে, যার লাইসেন্স আছে, সে চকোলেট পেয়েছে।

আপনি আমি কখনো পেরেছি?? আপনার তো বড় বড় ডিগ্রী আছে। রাজনৈতিক পদবী আছে। কোনদিন কোন ভাল কাজটা করেছেন শুনি??

আজ যখন বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে, সবাই বাহবা দিচ্ছে, আপনি তখনো নির্লজ্জের মত খুঁজে বেড়াচ্ছেন কোন প্ল্যাকার্ডে কি ছিল। আর এসব করে আন্দোলনের মোড় অন্যদিকে ঘুরানোর চেষ্টায় ব্যাস্ত।

উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওদের প্ল্যাকার্ডে আরও জঘন্য ভাষাও থাকে।। আমারিকা বা কানাডার এক আন্দোলনের এক মেয়ে আন্দোলনকারীর প্ল্যাকার্ডে লেখা ছিল "I NEED NO SEX, BECOZ THE GOVERNMENT FUCKS ME EVERYDAY "

তারপরও আমি বলছিনা যে এধরনের প্ল্যাকার্ড লিখা উচিত হয়েছে। স্বীকার করছি কিছুটা বাড়াবাড়ি ছিল, কিছুটা ফটোশপও ছিল। তবে বাড়াবাড়ি কিন্তু পুলিশই প্রথম শুরু করেছে। তাদের কি দরকার ছিল আগেরদিন ছেলেপুলেকে মারধর করা গালাগাল করা? আপনি কি মনে করেন না এসব বাজে ভাষা ব্যাবহারে পুলিশই তাদের বাধ্য করেছে?

গতকাল এত ভিডিওতে কত পুলিশকে আটকালো,কই কোথাও তো ওদেরকে গালি দিতে শুনলাম না।। বরং সুন্দর ব্যাবহার দেখিয়ে তাদের লজ্জা দিয়েছে।

এদিকে আবার শোনা যাচ্ছে কেউ পায়তারা করছেন এদের সাথে ঢুকে রাজনৈতিক ফয়দা হাসিল করার।তাদের বলতে চাই আপনারা কি হিজড়া নাকি? নিজেদের যদি এককভাবে কিছু করার সামর্থ্য নাই থাকে ওসব হিজড়া রাজনীতি বাদ দেন। নচেৎ নিজেদের ফায়দা লুটার জন্য এরকম সুন্দর, সুশৃঙ্খল একটি আন্দোলনকে কলঙ্কিত করে ব্যার্থ করে দিবেন না।

জুনিয়রদের প্রতি অনুরোধ থাকবে,

: তোমরা যেখানেই আন্দোলনে যাবে ইউনিফর্ম পরে এবং আইডি কার্ড গলায় ঝুলিয়ে যাবে।
: প্রতিটি স্কুল কিংবা কলেজ থেকে একজনকে প্রতিনিধি মেনে তার সাথে গিয়ে অন্য স্কুলের অনুরুপ প্রতিনিধির সাথে কথা বলে সমবেত হবে।
: কোনভাবেই ইউনিফর্ম এবং আইডি কার্ড ছাড়া কাউকে তোমাদের ভিতর ঢুকতে দিবে না।
: অযথা ভাংচুর কিংবা অগ্নিসংযোগ করবে না।
: অসংযত ভাষায় লিখা কোন প্ল্যাকার্ড ধারন করবে না।
: তোমাদের দাবীগুলো সুনির্দিষ্ট এবং লিখিত আকারে সাথে রাখো।
: সন্দেহজনক কাউকে দেখলে আটক করবে
: সর্বোপরি চোখ কান খোলা রেখে সাবধানে এবং নিরাপদে থাকবে।

মনে রাখবা তোমরা কিন্তু এখন রাজনীতির ফাঁদে পড়ে গেছো, সেজন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। টোকাই কিংবা বহিরাগত লোকজনও ঢুকে তোমাদের সর্বনাশ করতে পারে।

ভাল থাকুক প্রতিটি জীবন,
উষ্ণ থাকুক প্রতিটি মায়ের কোল।
পুরন হোক গনমানুষের চাওয়া
#নিরাপদ_সড়ক_চাই।

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×