somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্পষ্ট স্বপ্ন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্নি চেয়ারে বসে ঝিমুচ্ছে।
টেবিলের উপর এটোমিক
মলিকুলারের শীট।
আগামী সপ্তাহে দুইটা ক্লাস
টেষ্ট।সেজন্যই গভীর রাতে ঘুম
থেকে পড়ার টেবিলে বসা।বারবার
মাথা নুয়ে টেবিলে পরছে।
তন্দ্রামতন এসে গিয়েছে। মনোযোগ
বসাতে পারছি না হাইড্রোজেন
স্পেকট্রাম অফ বাল্মার সিরিজে।
কি আর করা।
কাথামড়ি দিয়ে শুয়ে গেল।
তন্দ্রা থেকে নিদ্রা।গভীর
নিন্দ্রা।আবছা চাঁদের
আলো এসে পরছে রুমে।জানালার
নীল পর্দা আর চাঁদের আলোর
সন্নিবেশে অপরিচিত রঙে রুমের
সৌন্দর্য আরো বেড়েছে। কতক্ষণ
ঘুমানো হল মনে নেই। অর্নি হঠাৎ
দেখতে পেল তার চেয়ারের
উপরে একটা সাদা জন্তু বসে।
দবদবে সাদা লোম। চোখদুটো নীল
মার্বেলের মত।
জিহ্বাটা ঝুলে আছে।
অনেকটা ভালুকের মতন। বরফের
দেশে সাদা ভালুকের একটা ভাল
নাম আছে।কি যেন নামটা?
অর্নি নামটা মনে করতে পারছে না।
কিছুতেই মনে আসছে না নামটা।
কি ভালুক যেন বলে।কিন্তু এই
ভালুকটা এতরাতে রুমে ঢুকল
কি করে?
অর্নির স্পষ্ট
মনে আছে সে দরজা জানালা
লাগিয়ে ঘুমিয়েছিল।
তাহলে ভালুকটা ঢুকল কি করে? আর
এখানে ভালুকই আসবে কোথা থেকে।
অর্নি ঠিক বুঝে উঠতে পারছে না।
আচ্ছা ভালুক কি কামড়ায়? এই
ভালুক মনে হয় কামড় দেবে না।
মনে পরছে না।অনেক কিছুই
মনে করতে পারছে না সে।
আপাদত কামড়ানোর লক্ষণ
দেখা যাচ্ছে না।আর অতটা ভয়ংকরও
লাগছে না।কিন্তু সবকিছু কেমন
যেন অদ্ভুত ঠেকছে। শ্বেত ভালুক।
হ্যা শ্বেত ভালুক।
নামটা মনে পড়েছে। কিন্তু
জিহ্বাটা কেমন নেমে আছে।
ঝুলে আছে আবার লালাও পরছে।
এটাতো কুকুর মনে হচ্ছে।
জিহ্বা আর লালা পরার জন্য
কি কুকুর মনে হচ্ছে। কুকুর
কি দবদবে সাদা হয়।কিছু
বিদেশি কুকুর
সাদা হয়। কিন্তু চোখ।নীল
মার্বেলের মত চোখ কি কুকুরের হয়?
এবার অর্নির ভয় ভয় লাগছে।যদি কামড়
দেয়।অর্নি স্বপ্ন
দেখছে না তো।কেমন যেন সবকিছু
তালগোল পাকিয়ে যাচ্ছে।এখনও
ভোর হতে সময় লাগবে মনে হচ্ছে।
চাঁদের
আলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
অর্নির চোখদুটো ছোট হয়ে আসছে।
সে পরপর দুইবার হাই তুলল।
চোখজুড়ে রাজ্যের ঘুম।
কুকুরটা চেয়ে আছে।নির্লিপ্ত
চোখে চেয়ে আছে।এটা কি কুকুর
না ভালুক অর্নি বুঝতে পারছে না।
বুঝতে পারছে না স্বপ্ন
না বাস্তব।
সে সবটা জানতে চায়।কিন্তু।
কিন্তু ঘুমিয়ে যাচ্ছে।
অর্নি ঘুমিয়ে যাচ্ছে।আর চোখ
মেলে থাকতে পারছে না।
স্বপ্ন না বাস্তব। কুকুর
না ভালুক।আগামীকাল
ঘটনাগুলো কি অর্নির মনে থাকবে?
ঘুম থেকে জাগার পর
মনে থাকবে কি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×