somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ডিরেক্টরের প্রিয় ছবি : ফ্র্যাংক ক্যাপ্রা

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জন্মসূত্রে সিসিলিয়ান ফ্যাংক ক্যাপ্রাকে আমি কখনো দেখি নি, কিন্তু তার বানানো ছবিটবি দেখে মোটামুটি যা মনে হয় যে এই ব্যক্তি আর যাই হোক না কেন নৈরাশ্যবাদীদের দলে ছিলেন না। ক্যাপ্রার যে চারটি ছবি আমি দেখেছি চারটিই আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। আর মজার ব্যাপার হচ্ছে তিন তিনবার অস্কারজয়ী এ পরিচালকের অস্কারজয়ী ছবিগুলোর মাত্র একটিই আমি দেখেছি। কাজেই আশা করা যায় আমার প্রিয় ছবির লিস্টে অচিরেই আরো দুটি ছবির নাম যোগ হবে। চরম হতাশার মাঝেও আশাবাদ, আর নিকষ অন্ধকারের মাঝে আলো খুঁজে পাওয়ার কাহিনী সেলুলয়েডের ফিতায় ক্যাপ্রা বন্দী করেছেন দারুণ দক্ষতায়। আর তাঁরই চারটি দারুণ ছবি নিয়েই আজকের প্যাচাল ....


It's A Wonderful Life




এই ছবিটা নিয়ে কারো কোন দ্বিমত থাকার অবকাশই নেই। দারুণ কাহিনী আর জেমস স্টুয়ার্টের অনবদ্য অভিনয় সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। একজন পরোপকারী কিন্তু ব্যর্থ, হতাশ ব্যাংকারের তুচ্ছ জীবন যে তার চারপাশে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দারুণ ভঙ্গিমায় প্রকাশ করা হয়েছে এই ছবিতে। আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটা হলেও মজার ব্যাপার হলো ছবিটি কিন্তু মোটেও ব্যবসায়িকভাবে সফল হয় নি।


Mr. Smith Goes to Washington




রাজনীতির দুর্নীতি আর কুটচালের বিশাল দুনিয়ায় যখন অজ পাড়াগায়ের এক আদর্শবান, এলাকার হিরো এমন কোন টগবগে যুবকের আবির্ভাব ঘটে তখন কি হবে? সে কি কোনভাবেই টিকতে পারবে পলিটিকাল আর কর্পোরেট দুনীতির এই বিশাল কালোচক্রের ক্রমাগত আক্রমণের মাঝে? জিমি স্টুয়ার্ট আবারো দেখিয়ে দিলেন তাঁর অভিনয় ক্ষমতা মি, স্মিথ গো'স টু ওয়াশিংটন ছবিতে। ছবিতে দুর্নীতির মুখে প্রধান চরিত্রটির অসহায় অবস্থা, এবং শেষ লড়াইটির মতো দারুণ কিছু মুহূর্ত ছবিটিকে অসামান্য করে রেখেছে।



Arsenic and Old Lace




যারা অ্যাডামস ফ্যামিলি কার্টুনটার সাথে পরিচিত তাঁরা বিশেষ করে এই ছবিটি দেখে দারুণ মজা পাবেন। ব্রুস্টার পরিবারের একমাত্র মাথা ঠিক সদস্য মর্টিমার যখন বিয়ের পর নতুন বউ নিয়ে প্রথমবারের মতো তার পরিবারের সাথে থাকতে শুরু করে তখনি সে ধীরে ধীরে টের পেতে থাকে যে তার কাজিন একটা বদ্ধ উন্মাদ, তার আন্টি দুজনেই সিরিয়াল কিলার, এবং তার উপর যখন তার ভাই একটা মৃতদেহ নিয়ে ঘরে প্রবেশ করে তখন শুরু হয় আসল মজা ... দারুণ এক কমেডি, অবশ্য অবশ্য দেখনীয়।


It Happened One Night




রোমান হলিডের ভক্তদের আর এ ছবি দেখার দরকার নেই বলেই মনে হয়। এ ছবিতে এক ধনীর দুলালী পালিয়ে বিয়ে করবার জন্য ছদ্মবেশে বেরিয়ে পড়লেই সাক্ষাৎ হয় একজন ভবখূরে সাংবাদিকের সাথে, যে কিনা এরকম একটা স্কুপের সন্ধানেই ছিল। আর তারপর? যারা রোমান হলিডে দেখেছেন তারাই জানেনকি হতে পারে ... ক্লার্ক গেবলের চরম অভিনয় এবং ছবির সংলাপের দারুণ হিউমার ... সব মিলিয়ে অবশ্য দেখনীয় আরেকটি ছবি। ভাগ্য ভাল রোমান হলিডে পরে দেখেছিলাম, নয়তো কি আর ুদটো ছবির মজাই নিতে পারতাম??
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×