লিরিক্সঃ বিপ্রতীপ অন্ধকারে আমি খুজে ফিরি চাদেঁর আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার রক্ত কেন আজ ইষৎ কালো আধারে মিলে
লোহিত যত ব্যর্থ কণা নষ্ট আকুতির জয়গান করে
আঙুল গুলো খুজে ফেরে ঘুমের মাঝেও অমৃত সুধা
এই পচে যাওয়া আমার একটাই আকুতি
এনে দাও আমায় সামান্য চিনি আমার স্বত্তা জুড়ে অনন্ত ক্ষুধা
চামড়ার ভেতর প্রবেশ করে তরল উম্মক্ততা
শিরার মাঝে সৃষ্টি হয় বিক্ষভের রসায়ন
ক্রমেই নিস্তেজ হয়ে যাওয়া স্পাইনাল কর্ডের অবসন্নতা
চোখের সাটার নুইয়ে পরতে চায় জমতে থাকে নির্লিপ্ততা
মৃত আত্মারা উল্লাস করে রক্তের গহীনে
আধার ঘেরা ফুসফুস জুড়ে থাকে বিপ্রতীপ অন্ধকার
ঘুনে খাওয়া হৃদপিন্ডে নেমে আসে বিষাদ বিলাস
আমার অস্তিত্ত কে গ্রাস করে নরকের প্লানচেট
ধুলো জমা অতীতের মরুভুমিতে বয়ে যায় সাইমুম
নিস্তব্ধতার দেয়ালে প্রতিদ্ধনিত হয় কষ্টের আর্তনাদ
কুহেলিকার প্রলভনে তুমি নামক নষ্ট অতীত
ঝুলে থাকে ইনসোমনিয়াক রাতের সম্মোহনিক ফাঁসি কাঠে
নিভু নিভু পিদিমের নিচের অন্ধকার জুড়ে আমার স্বত্তা
ওপারের সীমানায় পেতে চাই না তোমার চিহ্ন
বিবাগী পথিকের সাজে এখন আমি খুজে ফিরি চাদেঁর আলো
আলো আধারের মোহনার সীমানা ঐ দূরে দেখা যায়
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।