somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসন্ন ১৪১৯ –উপলক্ষে দাদা বাবুদের উপহার!!!!! সীমান্তে এক বাংলাদেশীর কুপিয়ে সৎকার!!!!!

১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদ যেমন ঝড়ের বেগে এসেছিল, তেমনি ঝড়ের বেগেই যেন উবে গেল। বাঙ্গালী আজ ভীষণ ব্যস্ত আসন্ন বর্ষবরণে ও মঙ্গলশোভাযাত্রার প্রস্তুতি পর্বে।ওদিকে মায়ের কোল খালি করে এক বাঙ্গালীর শবযাত্রার প্রস্ততুতিও এতক্ষণে সম্পন্ন, কিন্তু তা দেখার সময় কই? বাঙ্গালী আজ বর্ষবরণে উতলা!! তাই দাদাবাবুরাও বুঝি ঝোপ বুঝে কোপ মারলেন। তাদের মহৎ কোপের নজরানা স্বরূপ বাঙ্গালী পেল ১৪১৯ বরণের এক রক্তমাখা প্রাণবন্ত উপহার। আজ ভাবি, ফেলানী, সিরাজুলদের বুঝি জীবন দিয়েও রেহাই মিললনা। বড়বাবুরা তো তাদের একবার সৎকার করেছেন, আর আমরা তো তাদের আজ অবধি সৎকার করেই যাচ্ছি।

বাঙ্গালীপনার নামে কতটা অসাড় হয়ে পড়েছি আমরা। আজ নির্লজ্জের মত বুলি আউড়িয়ে বলি-“একদিন বাঙ্গালী ছিলাম রে......” বলবোই তো! বছরের ৩৬৪ দিনইতো কাটে বড়বাবুদের অপসংস্কৃতির সুশীতল ছায়াতলে। এই একদিনই যদি একটু সঙ সেজে ঢং না করি তাহলে দেশপ্রেম যে ফিকে হয়ে যাবে।

নিজেকে বড় অসহায় লাগে আজ। আমি হ্যাকারও নই, ক্ষমতার বৃত্তে বসে থাকা কেন্দ্রবিন্দুও নই। পরিধির চারপাশে আবর্তনরত এক কণা মাত্র। প্রতিবাদের পথ আমার এটুকুই। তাই একদিন নয়, বাঙ্গালী হয়ে জন্মেছি, বাঙ্গালী হয়ে আছি এবং জীবনের শেষ নিঃশ্বাসেও বাঙ্গালী হয়েই থাকব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×