somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলে আসা ২০১২, মনের অব্যক্ত বেদনার যৎসামান্য প্রতিফলন ও ২০১৩ র সামান্য আর্জি।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ এর চাকা ঘুরলোই শুধু ঘটন অঘটনের রাস্তা ধরে। ভারী চাকায় পিষ্ট হলও তাই নানা ঘটনা। আসলে এত বেশী ঘটনা আমরা হজম করেছি মাত্র গত হওয়া বছরে তাই উপযুক্ত ঘটনার জাবড় কাঁটাও ব্যাপক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

রাজনীতি, অর্থনীতি, বানিজ্য, শিক্ষা, সন্ত্রাস আরও শত শত প্যাকেজের ভিড়ে জাবড় কাঁটব কেবল ১টি ঘটনা। বোধকরি এটুকুই উপযুক্ত উপাদেয় হবে সামনে এগিয়ে যাওয়ার।
আরে আরে দাঁড়ান! তার আগে আমাদের ক্রমবর্ধমান খোলসাবৃত বপুর ধারক বাহক বীর এ জাতির হজম শক্তির তারীফ করব না তা কি করে হয়?
এত্ত সব হোলসেল ঘটনা দিব্যি হজম করে বসে আছি তবুও মন খারাপ। আবার কেউ কেউ খানিক বাদে বাদে তৃপ্তির ঢেঁকুরও ও তুলছি। আরও বুঝি হজম করার বাকি?! ভয় হয়! হজম শক্তির পরিধি বাড়াতে বাড়াতে একদিন না এ মানচিত্রই হজম করে ফেলি।
চকচকে খোলস যার সাজসজ্জা করতে করতে আপন গাত্র চর্মই চর্মরোগে আজ জর্জরিত করে ফেলি।তারিফ করার ব্যাপার বটে। এই না হল আমার সোনার মায়ের সোনার ছেলে!

কি? ভাবছেন তামাশা করছি?
হায়! যদি তামাশাও এ জাতি বুঝত!

বিদায়ী ১২ এর শেষ কয়েকটা দিন ধরেই মন খুবই ব্যথাতুর। বিবেকের পানে তাকিয়ে আরও চমকে যাই। এ কোন ভগ্নদেহী বিবেক আমার হৃদয়ে লালিত হচ্ছে? এ কোন অসাড়তা আমার স্নায়ুগুলোকে গ্রাস করেছে? নাকি ঘটনার আকস্মিকতায় খুবই হতবিহবল হয়ে পড়েছি?
আজ তাই ফিরে যেতে ইচ্ছে করছে বোধদয় বেলার সেই প্রথম প্রহরে যখন আলতো হাতের স্পর্শে, আশ্বস্ত পূর্ণ হাসিতে শিক্ষা নামক বিশাল রাজ্যের সদর দরজায় কচি পা দুটো ফেলি। আজ চোখের তারায় উঁকি দিচ্ছে কচি মনের সেই ভয়ালদর্শন চেহারা, কানে বাজছে সেই ব্যক্তিটির পাজর কাঁপানো শিক্ষামূলক ধমক। আজ স্মরন করছি সেই মহান কারিগড়দের যারা জাতির মেরুদন্ড নির্মাণের গুরুভার কাঁধে তুলে নিয়েছেন।
জি, আজ আমি সেই মহান শিক্ষকদের কথাই স্মরন করছি।
স্মরন করছি সেই শিক্ষকের কথা যিনি তার প্রাণ বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র চাকরি জাতীয়করণ নামক একটা অধিকার আদায়ের আন্দোলনে। যিনি হাসপাতালে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছিলেন শুধু এইটুকু দাবি আদায়ে। মনে পড়ে কী এ তামাশা?
একবার ভেবেছি কি তার কথা? কিভাবে তার পরিবারের, তার সেই পাঠশালার পঞ্জিকা অতিবাহিত হচ্ছে? ভাববোই বা কি করে? নিজের পঞ্জিকার পাতা উল্টানোর কথাই তো ভেবে ভেবে পার। কেউ হয়ত বলে উঠবে তা ভাবার বহু লোক আছে। আছেই তো, থাকবেই তো, এমন করেই তো আছি।
আফসোস! প্রখর রোদ কিংবা তুমুল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, চিরচেনা সঙ্গী একখানা ছাতি মাথায় করে, গ্রামের সেই মেঠো পথ ধরে আর হয়তো তার আপন পাঠশালায় যাওয়া হবে না। তার চিরচেনা কর্কশ শিক্ষাসুলভ কণ্ঠে আর হয়তো শ্রেণীকক্ষের সেই জীর্ণ দেয়ালগুলো প্রতিধ্বনিত হবে না। সাবাস বেটা বলে পিঠ চাপড়ে দেয়া সে হাত আর হয়তো কারও কচি মনে স্বপ্নের বীজ বুনবে না।
আজ কে আমাদের এ অধিকার দিল তাকে তার পৃথিবী থেকে অনেক অনেক দূরে সড়িয়ে দেয়ার? উত্তর কি আদৌ পাব কিনা জানি না।
আরও একটু পিছনে যাই-
মনে পড়ে কি অকালে প্রাণ দেয়া সেই সুখী দম্পতির কথা? যারা তাদের কলম জোড়াকে ব্যবহার করতেন জাতির দর্পণরূপে।
জি জনাব! আমি সেই সাংবাদিক সাগর-রুনির কথাই বলছি।
আমি ফিকে হয়ে যাওয়া সাগর-রুনির সেই স্বপ্নের আকাশের কথাই স্মরন করছি। যাতে ভেসে বেড়াচ্ছে একটুকরো কাল মেঘ। যে বৃষ্টি হয়ে ঝরবার অধীর অপেক্ষায় পঞ্জিকার পাতা উলটাচ্ছে।
এভাবেই তো কেটে যাচ্ছে, যাবেই। তবে এভাবেই হয়তো একে একে একদিন খুলে পরবে এ মায়ের শাড়ীর আঁচলের প্রত্যেকটি ভাঁজ।
আরও তামাশা কি স্মরন করতে হবে?
থাক! তা না হয় আগামী দিনের জন্যই তোলা রইলো। ২০১৩ যেন আর কোন তামাশার জন্ম না দেয় এ আশাই করি।
বিদায় নিব,তবে তার আগে---
হে শিক্ষক, হে মানুষ গড়ার মহান কারিগর! তোমার চরণে হাজার সালাম।
হয়তো আমি তোমার ছাত্র নই, তবে তোমরাইতো একদিন আমাদের শিখিয়েছিলে- “বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র” তাই আমি না হয় তোমার শিক্ষা থেকে বঞ্ছিত এক ছাত্র হিসেবেই রইলাম।
হে কলম সৈনিক! তোমাদের জানাই হাজার সালাম। তোমাদের রেখে যাওয়া ছোট্ট এক টুকরো কাল মেঘ যেন অচিরেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ মায়ের আঁচলে। এ আঁচল যেন আদরভরে শুষে নেয় তোমাদের অসমাপ্ত কান্না।
মা ও মা! এ জাতি আমায় তার কোলে ঠাই না দেক তোমার কোলের ছোট্ট এক কোনায় আমার এ ভগ্ন দেহের যেন একটু ঠাই হয়। ভাল থেকো মা, ভাল রেখো তোমার সন্তানদের আরও ১টি বছর। নতুন দিগন্তের নতুন প্রহরে তোমার নিকট এটুকুই আর্জি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×