somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম ঈদের খুশি!!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাসে পাওয়া বোর্ড বৃত্তি আর মেডিকেলে পড়ার সুবাদে স্বনাম ধন্য এক কোচিং সেন্টারে গুটিকয়েক ক্লাস নেওয়ার দরুন মোটামুটি স্থূল পরিমান টাকা উপার্জন করতে সক্ষম হয়েছিলাম। সেখান থেকে নির্দিষ্ট পরিমান টাকাও আলাদা করে সরিয়ে রেখেছিলাম, ঘটা করে এবারের ঈদ শপিং করব এই আশায়। সিলেট থেকে বাসায় ফেরার পর পরই ভাবনা কিঞ্চিৎ অন্য দিকে মোড় নেয়। শপিং করব তবে তা নিজের জন্যে নয়। চার পাঁচ দিন হল ঢাকায় এসেছি। এরই মাঝে যাবতীয় ব্যস্ততার ফাকে বার কয়েক ঢু মেরেছি শপিং মল গুলোতে কিন্তু কোনভাবেই কোনটা পছন্দ হচ্ছিল না। ২-১টা পোশাক যাও একটু চোখে লাগছিল তাও আবার সন্দেহের বাতিকেরে বাড়াবাড়িতে ফিরিস্তি গুনল। সন্দেহ না হয়েও বা উপায় কি? এ ধরনের পোশাক কেনার অভিজ্ঞতা তো আর এর আগে কখনো হয়নি তাও আবার তা যখন বিশেষ কিছু মানুশের জন্য হয় তখন তো আর শঙ্কা মনে না উঁকি দিয়ে পারেই না।দিন কয়েক বোকার মত ঘোরাঘোরির পর অবশেষে সেই কাঙ্খিত জিনিসটা কিনেই ফেললাম। এবার যথা বস্তু তথা স্থানে পৌঁছানোর পালা!! কিন্তু মনের মধ্যে কেবল প্রশ্নের সুড়সুড়ি চলতে লাগল-পছন্দ করবে তো? দেখতে মানাবে তো? কলিং বেল চাপতেই গলা শুকিয়ে এল। একপাক ঘামের প্রস্রবন ও নেমে এল শরীর জুড়ে। আল্লাহর নাম নিয়ে ঢুকে পরলাম। ১খানা ব্যাগ ছোট বোনের হাতে দিয়ে বললাম – দেখতো পছন্দ হয় কিনা?? বোনের দিকে তাকিয়ে আছি কিন্তু চেহারা দেখে বোঝার উপায় নেই প্রতিক্রিয়া কি? তবে মনে হল যেন চলবে আর কি! তারপর সাহস করে অপর ব্যাগখানা আম্মার হাতে দিলাম। আমার আর সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলোনা। দ্রুত হেঁটে পাশের রুমের দরজার আড়ালে চলে গেলাম। অনাগত দৃশ্য কি হয় তা দেখার আশায়। পরবর্তী ২-১ মিনিট যা দেখলাম তা একান্তই মা হিসেবে তার ছেলের প্রতি স্নেহানুভূতির কিয়দংশ বিস্ফোরন হবে হয়ত। আম্মা মুচকি হাসলেন আর সাথে কয়কফোটা অশ্রুর নির্গমনও দেখলাম। ব্যাস নিজেকেও আর সামলাতে পারলাম না। যা বুঝার বুঝে নিলাম। আমার জন্য যেন এ মুহূর্তটা ঈদের খুশির চেয়েও বেশী ছিল। পৃথিবীর সবচেয়ে সুখী আর সৌভাগ্যবান মানুষ মনে হচ্ছিল নিজেকে। মায়ের ভালবাসার এ পর্দা এবারই প্রথম অন্যভাবে অবলোকন করলাম।
বোধ হয়াওর পর থেকে প্রত্যেক ঈদেই তো বাবা মার কাছে বায়না ধরে এটা-সেটা আদায় করেছি। এবারের ঈদটা তাই মা আর আদরের ছোট বোনটির জন্য উৎসর্গ করলাম।এবার নিজের জন্যে হয়ত আর কিছু কিনছি না। তবে যে প্রশান্তিটুকু কিনে নিলাম তা তো আর টাকায় মূল্যায়িত হবার নয়। পৃথিবীর তাবত সম্পদের বিনিময়েও হয়ত তা পাওয়া যাবে না। জীবনের উঠতি পর্যায়ে নিজের উপার্জিত গুটিকয়েক টাকায় মা বোনের জন্য ঈদের পোশাক কেনার এই সরস অভিজ্ঞতা আর তাদের সেই অকৃত্রিম হাসিটা বার বার দেখার সুযোগ হয়ত তেমন মিলবে না। তাই এবারই সাহসটা করেই ফেললাম।

যাবতীয় ব্যাপারটা জানান দেয়ার ইচ্ছা ছিলনা।কিন্তু করব কি বলেন??- এ সুখানুভূতিটা কাউকে না জানিয়েও শান্তি পাচ্ছিলাম না আর বলার ও তেমন মানুষ পাচ্ছিলাম না। তাই আধা জল খেয়ে ফেসবুক দেয়ালের দ্বারস্থ হলাম।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×