আর পাবেনা
১৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উঠোন ছেড়ে একটু দূরে
শিউলি গাছের তলে
গিয়েছিলাম কত মোরা
ফুল কুড়ানোর ছলে
তুমি আমি আরও কত ছিল মোদের সাথী
সবাই মিলে খালে বিলে ছিলাম দিবা রাতি
ছিলাম দিবা রাতি
তুমি আর পাবেনা
ছোট্ট বেলার সেই হারানো স্মৃতি
সবাই মিলে ছিলাম হয়ে
একই ফুলের বৃতি
তুমি আর পাবেনা
মায়ের কাছে আদর আছে
বাবার কাছে ভয়
চচার কাছে চাইতে মানা
মামার কাছে নয়
কোন কিছু চাইতে গেলেই
কত কান্না হয়
মা বলতেন দেখরে বাবা
আর কি প্রাণে সয় ?
আর কি প্রাণে সয় ?
তুমি আর পাবেনা
ছোট্ট বেলার সেই হারানো স্মৃতি
কান্না ছাড়া পাবেনা কিছুই
এটা কেমন নীতি
তুমি আর পাবেনা
স্কুলে যাওয়া মার খাওয়া
কত কান্নাকাটি
ছুটি পেলেই ঘুরতে যাওয়া
হয়ে পরিপাটি
চাইনা যেতে স্কুলে আর
কি করি উপায় ?
জ্বর ছাড়া যে উপায় নাই ভাই
আয় জ্বর আয়
আয় জ্বর আয়
তুমি আর পাবেনা
ছোট্ট বেলার সেই হারানো স্মৃতি
পড়া নিয়ে স্কুলে গিয়ে
ছিল কত ভীতি
তুমি আর পাবেনা
কত খেলেছি কানামাছি
সেই উঠান পানে
কত আচার গেছে চুরি
মোদের হাতটানে
আজ কে কোথায় কেউ জানিনা
ভুলেছি সব কথা
আবার হয়ত পড়বে মনে
আবার হবে দেখা
আবার হবে দেখা
তুমি আর পাবেনা
ছোট্ট বেলার সেই হারানো স্মৃতি
কত গাইব শেষ হবেনা ছেলেবেলার গীতি
তুমি আর পাবেনা।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!
তুমি ভুল!
চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!
বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন
রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~
সালোকসংশ্লেষণ B-)
...বাকিটুকু পড়ুন
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন