আমি তোমায় কোন কিছু বলবো না,
তবে তোমার কথা শোনার অপেক্ষায় থাকবো।
আমি তোমার কাছে বসবো না,
তবে তোমার হৃদয়ের বসত গড়ার অপেক্ষায় থাকবো।
আমি তোমাকে দেখবো না,
তবে তোমার দৃষ্টির বৃত্তে থাকার অপেক্ষায় থাকবো।
আমি তোমার ভালবাসা চাইব না,
তবে তোমায় ভালবাসার অপেক্ষায় থাকবো।
আমি ভালবাসার জন্য তোমার পাগলামি দেখতে চাইব না,
তবে তোমার জন্য আমি পাগল হওয়ার অপেক্ষায় থাকবো।
আমি কখনও জীবন ভিক্ষা চাইব না,
তবে তোমার জন্য আমি মৃত্যুকেও বলবো, একটু অপেক্ষায় থাকো;
আমি জানি পারব না,
তাই আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত
শুধু তোমার ভালবাসার অপেক্ষায় থাকবো।।
এম আলম তারেক
২৫-০৮-২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




