somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা OCR ও ঘোড়া কর ভগবান।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতার ISI (Indian Statistical Institute) এর বানানো বাংলা OCR দিয়ে কনভার্ট করা প্রথম বাংলা বই

আমি ও ঘোড়া কর ভগবান
লেখকঃ আনন্দগোপাল সেনগুপ্ত।

১৯৫২ সালে সাধারণ নির্বাচন। লোকসভার সীটে কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন অনিলদা। আর আমাদের সোস্যালিষ্ট পার্টির ক্যাণ্ডিডেট উমাপতি মিত্র। আমার বাড়ী বীরভূমে, তাই পার্টি থেকে আমার ওপর ভার পড়লো, বীরভূমে নির্বাচন পরিচালনার। বীরভূমের নানান্ জায়গা ঘুরতে ঘুরতে একদিন সিউড়ি গেছি। শুনলাম অনিলদা এসেছেন, সঙ্গে প্রাদেশিক কংগ্রেস কমিটির নেত্রী লাবণ্যপ্রভা দত্ত। খেয়ে দেয়ে ৩টে নাগাদ অনিলদার সঙ্গে দেখা করতে গেলাম। রাস্তায় জীপ দাঁড়িয়ে অনিলদা ও লাবণ্যপ্রভা দত্ত নেমে আসছেন। আমাকে দেখেই বল্লেন-আরে আনন্দ, ওঠো ওঠো গাড়িতে ওঠো। কথা বলতে বলতে যাওয়া যাবে। এই যে ৫৬ মাইল দূরে চন্দ্রপুর আছে, যাকে তোমরা চঁদরপুর বল, সেখানে একটা মিটিং আছে। ঘণ্টা দুই-এর ব্যাপার। তারপর তোমাকে ছেড়ে দেবো। বল্লাম-সেকি আমি আপনার বিরুদ্ধ পার্টির লোক, লোকে দেখলে বলবে কি? বল্লেন-আরে বাবা, আমার জামানত জব্দ তো তোমরা করছই, আমার পাশে তোমাকে দেখে ২/৪জন বিপ্লবী সোসালিষ্ট যদি ভোটটা আমাকে দিয়েই ফেলে, তাতে কিছুই ইতরবিশেষ হবে না। বলেই হাত ধরে টেনে গাড়িতে তুললেন।


কয়েকটি ইতস্তত গাছ। একটা গাছতলায় কয়েকখানা চেয়ার। একটা নড়বড়ে টেবিল। সামনে খেঁজুর পাতার চাটাই। পুরুষ রমণী কাচ্চা বাচ্চা মিলে শ' পাঁচেক লোক। সবাই চেয়ারে বসেছি। একজন অশীতিপর বৃদ্ধকে সভাপতি করা হলো। তিনি উঠে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন-ভাইসব আজ আমাদের সৌভাগ্যের দিনও বটে, আবার দুর্ভাগ্যের দিনও বটে। আপনারা সবাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাম জানেন। দুর্ভাগ্যের দিন এইজন্যে যে, তিনি আর বেঁচে লাইকো। আর সৌভাগ্যের দিন এইজন্যে যে, তাঁরই সহধর্মিণী বাসন্তীদেবী, আজ আমাদের গাঁয়ে এয়েছেন। অনিলদা, তাড়াতাড়ি উঠে ওঁর কানে কানে বল্লেন, -না, না ইনি বাসন্তী দেবী নন। কংগ্রেস নেত্রী লাবণ্যপ্রভা দত্ত। ভুলটা ঠিক করে নিন। বৃদ্ধ রাগত স্বরে ঘাড়টা অনিলদার দিকে ফিরিয়ে বল্লেন-উ মাশয় ফুঁকুলে বেঁরিয়ে গেইচে। এখন ফিরিন নিলে, মিটিন ভেঙ্গে যাবে।

অভূতপূর্ব ব্যাপার। নেত্রী লাবণ্যপ্রভা দত্ত, বাসন্তীদেবী সেজে বক্তৃতা করলেন। নির্বাচনে ফলস ভোট হয়, রিগিং হয়, ব্যালট পেপারের কারচুপি হয়। কিন্তু লাবণ্যপ্রভা, বাসন্তীদেবী হয়ে যান। এও দেখেছিলাম।


সম্পূর্ণ বইটি পড়তে চাইলে ক্লিক করুন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিয়ে দেখতে দিন কে বাঘ কে বিড়াল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬



সব দলের অংশগ্রহণে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিন। কোন দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে কি করেনি সেইটাও জাতিকে দেখতে দিন। পিআর পদ্ধতির জাতীয় সংসদের উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×