somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নষ্টপ্রহর

০৫ ই মে, ২০১১ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. হাফ ইঞ্চি একটা জিহবার অ্যাতো ক্ষমতা কে জানতো ।। ছয়ফুটি লোকটার জীবন বর্বাদ।


২. অ-দিয়ে তৈরি তিনটে শব্দ।... অভিযোগ, আর্তনাদ আর আক্ষেপ - আর কখনো কান পর্যন্ত পৌছুবে না । কথা ছিলো একটা পেরেক আমার বুকে গেথে দিবি তুই । তোর অবহেলায়, তার আগেই দুটো পেরেক কানে গেথে নিয়েছি । মিথ্যেগুলো আর কখনো কান দিয়ে প্রবেশ করে হৃদয়কে বিভ্রান্ত করবে না।


৩. চারদিকে হিউম্যান রাইটস এর সিনাজুড়ি চলছে । হারামজাদা মন আজ লিটল বয় আর ফ্যাটম্যান ইফেক্টে পচে যাচ্ছে। অবিরত নিউরোনিউক্লিয়ার টর্চার । একবার মরে রেহাই পাচ্ছি নারে । প্রজন্মান্তরে জন্মাচ্ছে বিকলাঙ্গ মনন। পয়লা আর দোসরা ফাল্গুন আজ প্রস্তযুগের হাহাকার । অগাস্ট ৬, অগাস্ট ৯ আজ প্রতিশোধ পোড়াবে।


৪. হোচট খেয়ে পড়ে গেছিস? কেউ তোকে তুলবে না ... উপরওয়ালা অনেক ব্যস্ত । ভেবেছিস তোকে সে টেনে তুলবে? তাহলে মজা দেখবে কে ? উঠে দাড়া। নিজের পায়ের উপর অদম্য আত্নবিশ্বাসে । উঠে দাড়া, ভাগ্যের আয়নার সামনে দাড়িয়ে অট্টহাসি হাসতে থাক । তুই খুব বোকারে , বিশ্বাস ভেঙে গেছে দেখে কষ্ট পাচ্ছিস । .... হাহ, আজ বুক ভেঙে এমন ভাবে কাদছিস, ঘেন্না লাগে ;যেনো তোর জন্য কবে কেই বা ছিলো !!


৫. ভুল করা মানবিক, ক্ষমা করা স্বর্গীয়, প্রতিশোধ নেয়াটা পুরুষের কাজ, কান্না মেয়েদের ব্যপার , ভালোবাসা বোকামি, ঘরবাধা গোয়ার্তুমি ,ভোগ করা পুরুশোচিত, আর সৌন্দর্য্য মেয়েলি .. মুখের মধ্যে একদলা অর্ধতরল ঘৃণাজাত পদার্থ জমা করে নিয়ে বসে আছি ।। থুহহহহহহহহহহহহহহহহহহহহহ


৬. একটা নুপুরের শব্দ, একগাছি কাচের চুড়ির রিনঝিন , কোমড় পর্যন্ত নেমে আসা চুল থেকে ঝেড়ে দেয়া স্নানের তরল ছিটা । কিমবা নাকের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম, আমার ঠোটের কাছে নেমে আসা গভীর নি:শ্বাস এর শব্দ ..............উফ, প্রেমে না পড়তে পড়তে কেমন যেনো ক্ষ্যাপাটে প্রেমদস্যু হয়ে যাচ্ছি


৭. বাসের হাতলে ঝুলে যাওয়া , অর্ধমৃত জীবন টেনে চলা অফিসগামী .. কিছু স্বপ্ন তার রাস্তায় মারা পড়ে, কিছু স্বপ্ন বাসের হাতলে লেপ্টে যায়। কিছু অফিসে অপুস্টিতে ভোগে । গোধুলির রংদেখার সময়টা আজ প্রেজেন্টেশন এর বেশে ল্যাপিতে বন্দি।

অবশিষ্ট অসন্তুষ্টিরা সন্ধ্যায় ঘরে ফেরে ... কিছু স্বপ্নপোড়ার হাহাকারে মাঝরাত জ্বালা করে ।


৮. একজোড়া মানব মানবী ।

তারা আসে, তারা বসে, তারা বাসে , তারা ভাসে। তারা বলে , তারা বোঝে; কি যেনো হয় তারপর , তারা ভাঙে।

তারা কাদে, তার ভোলে।

...... একটা প্রতিস্থাপন বিকৃয়া । সার্ভাইভাল অফ দি ফিটেস্ট । দৃশ্যপট বদলে যায়, ইতিহাস পুনরাবৃত্তি করে নিজেকে। অন্যকোথাও।

অন্য কোনোখানে, অন্য দুটো ছায়ার বেড়ে চলা আবার

তারা আসে, তারা বসে, তারা হাসে

.... চেনা অনুভূতির অভ্যাসজনিত আচরণ। হ্যা, তারা ভালোও বাসে ।।


৯. অনুভূতিগুলো ধাপে ধাপে না, কেমন যেনো লাফে লাফে এগিয়ে যায়। প্রথমে দুটো চোখ চেয়ে থাকে। কিছুদিন পর দৃষ্টিঅনুভূতির আশ্রয় মেলে আঙুলে, সেখান থেকে হাতে হাত খেলে বেড়ায়। তার চুল, চোখ , কাধ, গাল বেয়ে বাইপাসড হয়ে ঠোটের দিকে অগ্রসর হয় ....

না থাক, অতিকল্পনা হয়ে যাচ্ছে ।


১০. উড়তে তোর অ্যাতো ভাল্লাগে, কবুতরের বেশধারী শকুন ?? আমার পচে যাওয়া মাছি ধরা মৃতদেহের লোভে হলেও তোকে একবার মাটিতে নামতে হবে। দেহে বিষ নিয়ে মরেছিরে । মরবো আর মারবো ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×