somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : ২

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুবাদ ঃ নাসীর মাহমূদ

-‘গাছের আগায় বসে গোড়ায় কুঠার মারা’
গ) প্রবাদটি কোত্থেকে এসেছে?
ক) বলছি শোনো, একদিন এক চোরের নজরে পড়লো একটা ফলের বাগান।
খ) ফলের বাগান..
ক) হ্যাঁ! ফলের বাগান। সে এদিক সেদিক তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। এই সুযোগে চোরটা ঢুকে পড়লো বাগানের ভেতর। বাগানে ঢুকেই সে ঝটপট উঠে গেল একটা গাছে। উঠেই ফলে ভরা ডাল থেকে সে ফল ছিঁড়তে শুরু করে দিলো।
গ) বাগানের কোনো পাহারাদার ছিলো না...
ক) কেন ছিল তো..শোনোই না। চোর যখন ফল ছিঁড়তে শুরু করলো তখনই বাগানের মালি বাগানে ঢুকলো। মালি গাছের ডালের নড়াচড়া দেখে উপরে তাকাতেই দেখলো চোখ ফল ছিঁড়ছে। মালি আস্তে আস্তে গাছের তলায় গিয়ে চিৎকার করে বললোঃ ঐ বদমাইশ, গাছের ডালে উঠে কী করছো...? চোর জানতো না এই বাগানের মালিক সে.., তাই চোর জবাব দিলোঃ কেন দেখতে পাচ্ছো না কাজ করছি.!
এটা আমার বাগান..তাই গাছে উঠে ফল ছিঁড়ছি...
বাগানের মালিক এ কথা শুনে একটা লাঠি হাতে নিলো। চোরের পা ঝুলছিলো ডাল থেকে। মালিক লাঠি দিয়ে চোরের পায়ে পেটাতে পেটাতে বললোঃ কবে থেকে তুই এই বাগানের মালিক হয়েছিস..?
চোরের এবার টনক নড়লো। মনে মনে ভাবলো..না জানি এই লোকই বাগানের মালিক...!! কে জানে হয়তো পাশের বাগানটিও তার...! এইসব ভেবে চোর পা গুটিয়ে নিলো যাতে পেটাতে না পারে। এরপর চোর তার পকেট থেকে একটা ছুরি বের করে ডাল কাটতে শুরু করলো। যেই ডালে সে বসেছিলো...ঐ ডালটাই..। ডাল কাটতে কাটতে চোর বললোঃ ‘আমার কাজের ক্ষতি করো না..। বাগানের মালিক বলেছে গাছের বাড়তি ডালগুলো কেটে নিতে।’
চোরের কথা শুনে মালিকের হাঁসি পেলো। চোরের বললোঃ ওরে নির্লজ্জ বেহায়া! অ্যাতো মিথ্যা কথা বলিস না। এই বাগানের মালিক আমি। আমি তোকে কখন বললাম যে গাছের বাড়তি ডালপালা কেটে ফেল..!

বেচারা চোর তো এবার ফাঁদে আটকা পড়ে গেল। এবার সে আরেকটা মিথ্যা কথা বলতে চাইলো। বাগানের মালিক তাকে বললোঃ নীচে নেমে আয়! তুই তো দেখছি মারাত্মক চালাক...যেই ডালে বসেছিস ঐ ডালই কাটতে শুরু করেছিস। আরেকটু কাটলে তো ডাল ভেঙ্গে নীচে পড়ে হাড়গোড় ভেঙ্গে ফেলতিস..! তুই যদি এই কাজেরই লোক হইতি তাহলে গাছের বাড়তি ডাল কীভাবে কাটতে হয়, জানতি। চোর এবার নিজের ভুল বুঝতে পেরে লজ্জা পেয়ে গেল। গাছ থেকে নীচে নেমে এলো। মনে মনে ভাবতে লাগলো বাগানের মালিক না জানি তাকে কী শাস্তি দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মালিক চোরটাকে কিচ্ছু বলে নি। চোরও লজ্জায় মাথানীচু করে চলে গেল। এই ঘটনার পর থেকে যখনই কেউ এমন কোনো কাজ করে যার ফলে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়, তখনই মানুষ বলতে শুরু করলো -‘গাছের আগায় বসে গোড়ায় কুঠার মারছে’। ইরানের কালজয়ী কবি সাদি বলেছেনঃ
‘যে নিজেকে খুব জ্ঞানী বলে ভাব দেখানোর জন্যে প্রকৃত জ্ঞানীর সাথে তর্ক করে, সে আসলে মূর্খ।’
খ) বাহ বাহ! এতোক্ষণে বুঝলাম।
গ) ছোট্ট একটি প্রবাদের পেছনে আস্ত একটা গল্প লুকিয়ে আছে। *
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×