somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'' বাবা....... ''

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রমনা পার্কের ভিতর দিয়ে হাটছি। গন্তব্য শাহবাগ মোড়। পিজি হাসপাতালে পরিচিত এক ভাইয়ের সাথে দেখা করতে যাব। তার স্ত্রী মা হতে চলেছে। আজকে অপরেশান হওয়ার কথা। ডাক্তার প্রথমে বলেছিল, নরমাল ডেলিভারী। এখন বলছে, বাচ্চা নাকি উল্টো হয়ে আছে, অপারেশান করতে হবে।

যে বাচ্চা দুনিয়াতে আসতেছেই উল্টো হয়ে, এসে না জানি কি করে বসে ! আচ্ছা, এমনও তো হতে পারে দুনিয়া পরিবর্তন করে দেয়া কোন মহামানব হতেও তো পারে। আগামী একশো বছর পরে, এর নাম মানুষের মুখে মুখে থাকবে।

এই যে ব্রাদার আপনার কাছে কি পানির বোতল আছে ?
আমি ঘুরে তাকালাম, গাছের নিচে একজোড়া ছেলেমেয়ে বসে আছে। মেয়েটি স্কুল ড্রেস পড়া। মগবাজার ইস্পাহানী গার্লস স্কুলে পড়ে। আমি যে বাসায় ভাড়া থাকি, তার মালিকের মেয়ে রুম্পা ঐ স্কুলে পড়ে। রুম্পা প্রতিদিন স্কুলে যাওয়ার আগে, আমার রুমের দরজায় টোকা দিয়ে বলে- ভাইজান পাম্প ছাড়নের সময় হইছে ! বলেই খিল খিল করে সে কি হাসি।
রুম্পার কথা মনে করেই বললাম, জ্বী আছে । কে খাবে ?
ছেলেটি বলল, কেউ না। আমারা বাজি ধরেছিলাম, আপনার কাছে পানির বোতল থাকলে ও আমাকে একটা জিনিস দিবে। না থাকলে দিবে না।
আমি ম্লান হেসে বললাম, ও আচ্ছা। বলেই হাটা শুরু করছি। এমন সময় পিছন থেকে একসাথে খিল খিল করে হাসির শব্দ শুনতে পেলাম।

মন'টাই খারাপ হয়ে গেল। ছেলে মেয়ে দু'টোর বাসায় জানে ওরা স্কুলে ক্লাস করছে। ওর মা-বাবা হয়তো কারো কাছে ওদের নিয়ে গল্পও করছে !
আচ্ছা, জামিল ভাইয়ের সন্তান'টাও কি এমন হবে ? স্কুলের নাম করে পার্কে বসে, বাজি ধরবে।

হাটতে গিয়ে হঠাৎ ঘুরে দাড়ালাম, সোজা ওদের দিকে হেটে যাচ্ছি। ওরা দুজনেই একটু অবাক হলো। আমি ঠোটে হাসি হাসি ভাব রেখে ছেলেটার কাছে গিয়ে বললাম, ছোট ভাই তোমার রক্তের গ্রুপ কি ?
ও সেই রকম অবাক হয়ে বলল, কেন ? কি দরকার ?
দরকার আছে। বলো না তোমার রক্তের গ্রুপ কি ?
এইবার ছেলেটা একটু ভড়কে গেল মনে হয়। মেয়েটার হাত ধরে বলল, ঝুমু চলো।
আমি একটা হাত দিয়ে আটকে বললাম। বললাম না, রক্তের গ্রুপ কি ?
মেয়েটা বলল, ভাইয়া সরি। ভুল হয়ে গেছে। আমাদের যেতে দিন।
অবশ্যই যাবে। তবে একটু পরে, ঐযে পুলিশের দল'টা আসছে। উনারা এখানে এলে তারপর যাবে। এসআই ছাব্বির সার, ঐ যে কালো চশমা পড়া। উনি এখানে এলেই তোমরা যেতে পারবে।
ছেলেটা পকেট থেকে মোবাইল বের করছে।

' কাউকে ফোন করবে ? মন্ত্রী লেবেলের কেউ ? '
' না, কাউকে ফোন করছি না। '
' আপনি শুধু শুধু বিরক্ত করছেন। আমাদের যেতে দিন। '
' আমার কাছে পানি খেতে চেয়েছিলে না। পানি না খেয়ে চলে যাবে ? তোমরা এখন এই এলাকার মেহমান। পানি না খেয়ে যেতে পারবে না। সাব্বির ভাই আসুক পানি খেয়ে চলে যাবে।'

মেয়েটা আসলেই ঘাবড়ে গেছে। পুলিশের দলটার দিকে চেয়ে আছে। হাতের ব্যাগটা শক্ত করে ধরে আছে। আমার কাছে মনে হচ্ছে যেকোন সময় দৌড় দিবে।

সাব্বির ভাইকে আমি বেশ আগে থেকেই চিনি। রমনা চাইনিজ রেস্টুরেন্টে পরিচয়। উনার শ্যালিকার নাম মোনা। ভার্সিটি এডমিশান নিবে। আমার কাছ থেকে ইউসিসি কোচিং এর শিট ফটোকপি করে নিয়েছিল। আমার সাব্বির ভাই বেশ কয়েকদিন নিজে থেকে বলেছে, মোনাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিব। সে আশায়, পরে আমি নিজে থেকে গিয়েও দুটো শিট দিয়ে এসেছিলাম। ভার্সিটি ভর্তি পরীক্ষার আগের দিন, মোনা তার বান্ধবি রুমকির বাসায় যাচ্ছি বলে এলাকার এক বখাটের সাথে পালিয়ে গেল। আমার সাথে আর দেখা হল না। কিন্তু সাব্বির ভাইয়ের সাথে পরিচয়টা থেকেই গেল।

' সাব্বির ভাই, একটু এদিকে আসেন তো। '
' আরে তুমি। এইখানে কি করো ? এরা কারা ? '
' ভাই, জামিল ভাইয়ের ওয়াইফের বেবি হবে। পিজিতে আছে। আমি ঐদিকে যাচ্ছিলাম।'
' কোন জামিল ? আমি চিনি ? '
' চিনেন তো, ঐযে একদিন বৃষ্টির দিনে আমরা খিলগাও গেলাম। জামিল ভাইয়ের বউ আমলকির আচার দিয়ে খিচুরী খাওয়ালো। '
' ও হ্যা, মনে পড়ছে। ডেলিভেরীর ডেট কবে ? '
' কালকে। ডাক্তার প্রথমে বলেছিল অপারেশান লাগবে না। এখন বলছে লাগবে। রক্ত লাগবে। আমি যাচ্ছিলাম, হঠাৎ এই ছেলেটা বলল, আপনার কাছে কি পানির বোতল আছে ? '
' সাব্বির ভাই, এক কনেস্টাবলের দিকে তাকিয়ে বলল, এই এদের ব্যাগ সার্চ করো। দেখো বাবা-টাবা আছে নাকি ? '

আমি ওদের থেকেও হতভম্ব ! বলে কি ? সাব্বির ভাই বলল, আর বলো না। স্মাগলার'রা এখন এই স্কুল-কলেজের ছেলে-মেয়েদের দিকে নজর দিয়েছে। ওদেরকে এই সব নেশা বিক্রির এজেন্ট বানিয়ে বড়লোক হয়ে যাওয়ার লোভ দেখাচ্ছে।
তোমাকে যে বলল, ভাই আপনার কাছে পানির বোতল আছে ? এসব হচ্ছে ওদের ইঙ্গিত। তুমি বুঝতে পারনি দেখে ওরা হেসেছে।

কনেস্টেবল, হাবিবুর রহমান ব্যাগ খুজে বলল। স্যার নাই।
তাহলে ছেড়ে দাও।

আমি তাকিয়ে দেখি, ওরা একরমের দৌড়ানোর মত করে হাটছে। মেয়েটা একবার পিছনে তাকাল। আমি হাত নেড়ে বিদায় জানালাম।

সাব্বির ভাই বলল, আচ্ছা তাহলে এখন যাই। এখন শাহবাগ থানায় যাব। বিকেলে সময় পেলে জামিল ভাইয়ের ঐখানে আসবো নে।

আমিও হাটতে শুরু করছি। জামিল ভাইয়ের অনাগত সন্তানের কথা ভাবছি। আর দোয়া করছি, সে যেন বাবা হিসাবে শুধু জামিল ভাইকেই চিনে... অন্য কিছুকে নয়... !!





১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×