somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সুন্দরবন যাত্রা : রাতারগুল । একটি অসমাপ্ত ছবি ব্লগ ।

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই মাস আগে ইউনি মেট জিপি পাপড়ি মেসেজ পাঠালো, দোস্ত রাতারগুল আসছি আগামী বর্ষায় । তাকে ওয়েলকাম জানিয়ে রিপ্লাই দিলাম, কিন্তু ধন্ধে পরলাম, এই রাতারগুলটা কোথায় ? :#> খোজ খবর নিয়ে জানলাম এটা পরেছে গোয়াইনঘাট থানায় । তারপরই সামুতে রাতারগুল নিয়ে কিছু ছবিব্লগ দেখলাম ।
ব্লগার শামীমের পোস্টে এইসব ছবি দেখে কি আর বসে থাকা যায় ? তাও সিলেটবাসী হয়ে ??



কিংবা শামসীর ভাইয়ের পোস্টে এইসব ছবি, স্টেশনের কাছের লোকের ট্রেন মিস করার মত ।



যাই হোক সিদ্ধান্ত পাকা, যাচ্ছি রাতারগুল । কিন্তু বুড়ো বয়সে জবের পাশাপাশি এমবিএ সেমিষ্টার ফাইনাল বেমক্বা বাধা হয়ে দাড়ালো । এক্সাম শেষ করেই ঠিক করলাম ২২ তারিখ যাব, সংগি যথারীতি চার ইয়ারী আর তৎসংশ্লিষ্ট চার ইয়ারনী আর চার জোড়া মাস্টার ইয়ারী । আমাদের চার বন্ধু পরিবারের সম্পর্কটা সময়ের সাথে সাথে এমন মাত্রায় পৌছেছে, যা বলে বুঝানো যাবেনা । জহির ভাই সাস্টের অধ্যাপক, রাজা ভাই বিমানের কর্মকর্তা এবং আনোয়ার ভাই সিলেট শহরকে ঘিরে রাখা চা-বাগানের ব্যবস্থাপক । আর আমি তথৈবচ =p~ =p~

যাই হোক চার ইয়ারি কথা পরে হবে । :)
যাত্রা হলো শুরু, যথারীতি উত্তেজনার সর্বোচ্চ ধাপে আমাদের পিচ্ছিকূল B-)



চার ইয়ারনী সারপ্রাইজ দিলো, সিলেটের সুন্দরবনে টাইগার ব্র‌্যান্ড ড্রেসআপ দিয়ে :D



পৌছালাম গোয়াইনঘাট নৌকা ঘাটে ।



নিজেদের রান্না করে নিয়ে যাওয়া তেহারীর ডেকচি সামলাতে ব্যস্ত এক ইয়ারী :D



ঘাটে নৌকার অপেক্ষায়



রাতারগুলের উদ্দেশ্যে নৌকাযাত্রা শুরু



নৌকার ছইয়ে আনন্দিত পিচ্ছিকূল



পোজ দেয়া রত এক ইয়ারী B-)



আন্ডা-বাচ্চা নিয়ে এক ইয়ারী :D



সারি নদীর প্রাকৃতিক দৃশ্য



নদীর বামতীর ঘেষে বনের আভাস



ক্রমশ এগিয়ে যাচ্ছি বনের দিকে



বিশাল বনের একপ্রান্তে আমাদের ল্যান্ডিং



ঐখানে আরও কয়েকটি নৌকা বাধা, তারমানে অনেক পর্যটক বনের ভিতরে । আমরা নদীর পাড় ধরে উঠলাম, সামনে আদিম জংগল । ছোট দুইটা দেশী বারকী নৌকা পর্যটকের উপস্থিতিতে উদ্দীপিত । নদীর পাড় থেকে অনেকটুকু ঢালু পথ এক দংগল কাদা মারিয়ে উঠতে হবে ছোট নৌকায় । শীর্ন খালে সামান্য পানি । B:-) B:-)

কিন্তু এটা দেখার জন্যেতো রাতারগুল আসিনি, কোথাও কি কোন ভূল হলো ? নৌকার মাঝি ভূল ভাংগালো, বর্ষার পানি নেমে গেছে । প্লাবিত জলাবনে এখন শুধু কয়েকটা শীর্ন খাল । বিশাল কাদার দংগল পেরিয়ে ছোট নৌকায় উঠতে পারলেও সামান্য এদিক ওদিক ঘুরিয়েই শেষ । কপাল মন্দ হলে যা হয় । :( :(

মন খারাপ করে সবাই নৌকায় ফেরত এলাম, আবার উল্টো গোয়াইনঘাট যাত্রা । নদীর পাড়ের কিছু ছবি তুলে দুধের স্বাধ ঘোলে মিটালাম ।




না, নৌকাযাত্রার ফিরতি পথে মন খারাপের চেয়ে আনন্দই হলো বেশি । বড়রা একে অন্যকে পানি ছিটিয়ে, কাপলদের ভিতর ঝগরা লাগিয়ে আর পিচ্ছিদের নেচে গেয়ে মাতোয়ারা হয়ে :) :)

অবশেষে গোয়াইনঘাট থেকে সিলেট যাত্রা । সন্ধ্যা যেন আবিরে রাঙাচ্ছে পশ্চিম আকাশের চিত্রপটে ।



আশ্চর্য্য, সন্ধ্যার এই রঙ যেন রাঙিয়ে দিয়েছে আমাদের সবার মন । শুরুটা করলো পিচ্ছিরাই, আবার এলোযে সন্ধ্যা.. তারপর মায়েরা-মেয়েরা মিলে এমনি আসর মাতানো সংগীত সন্ধ্যা চলতে থাকলো, কখন যে সিলেট শহরে এসে পড়েছি টেরই পাইনি । :) :) :)
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৬
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×