
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বুধবার সকালে তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং নিয়ে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলনরে অনুষ্টানের যে বক্তাব্য দিয়েছেন তা সত্যিই এক যুগ উপযুগী পদাক্ষেপ ।
তিনি বলেছেন,২০২১ সালের মধ্যে বিপিও সেক্টর থেকে এক বিলিয়ন মার্কিন ডলার আয় করা, দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশি বিপিও সেক্টর সম্পর্কে ধারণা দেওয়া, বাংলাদেশে বিপিও সেক্টরে সাফল্যের গল্পগুলো বিশ্ববাসীকে জানানো এবং দেশের তরুণ সমাজের কাছে এই সেক্টরকে কাজের ক্ষেত্র হিসেবে পরিচয় করিয়ে দিতে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন,২০০৯ সালে দেশের তথ্য-প্রযুক্তি খাতের আয় ছিল ২৬ মিলিয়ন ডলার। ৬ বছরের মধ্যে এই খাতে আয় ৩০০ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নিয়ে এখন কাজ চলছে। যার প্রতিফলোন হিসেবে বর্তমানে বিপিও সেক্টরে ২৫ হাজার লোক কাজ করছে।এবং ২০২১ সালের মধ্যে এই খাতে ২ লাখ লোক কাজ করবে বলে তিনি আসা করছেন । বিপিও খাতে আয় যত বাড়বে দেশ অর্থনৈতিকভাবে ততই এগিয়ে যাবে। তরুণদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে তথ্য-প্রযুক্তির বিভিন্ন খাতে কাজে লাগাতে হবে বলেও তিনি আসা ব্যাক্ত করেন ।
আমরা তার এই প্রচেষ্টা কে সাধুবাদ জানাই ।
কিন্তু জয় স্যার কে আর একটা বিষয় মাথায় রাখতে হবে ।তথ্যপ্রযুক্তি খাতে উন্নতি করতে হলে বাংলাদেশের ইন্টারনেটের দামের বিষয়টা সর্বপ্রথম মাথায় রাখতে হবে । কারন,আউটসোর্সিং করতে হলে সর্বপ্রথম ইন্টারনেটের ব্যবহার করতে হবে ব্যাপক হারে । আর এটা কম দামে না পাওয়া গেলে কখনো তথ্যপ্রযুক্তি ক্ষাতে উন্নতি করা সম্ভব নয় ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




