somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নর্স (Norse) মিথলজির সাতকাহন (শেষ পর্ব) :)

২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







HEL



দেবতা Loki আর দানবী Angrboda এর কন্যা HEL ,মৃতদের রাজ্য Niflheim এর শাসক।খারাপ মানুষদের আত্না পাঠানো হয় অর্ধেক জীবিত আর অর্ধেক মৃত এই দেবীর কাছে।
Niflheim এর Eljudnir নামক স্থানে বসবাস HEL এর।তার সাহায্যের জন্য রয়েছে পুরুষ চাকর Ganglati এবং নারী চাকর Ganglot,যাদের একসাথে বলা হয় "tardy",তার প্রসিদ্ধ ছুরিকে বলা হয় "Famine", তার আহারের থালা হল "Hunger",বিছানা হল "Disease" এবং বিছানা চাদর হল "Misfortune".

FRIGG



FRIGG,দেবরাজ Odin এর স্ত্রী এবং Asgard এর রাণী।মাতৃত্বের দেবী সে,Balder এর মাতা আর Thor, Hermóðr, Heimdallr, Týr, Bragi, Víðarr, Váli, Skjöldur, এবং Höðr এর সৎমাতা।
তার মমত্ববোধের পরিচয় পাওয়া যায় নিজ সন্তান জন্মের আগে।নিজ সন্তান Balder এর জন্মের আগে সে সব দেবতাদের কাছে প্রার্থনা জানায় তার সন্তানকে যেন কোন খারাপ কোন কিছুই স্পর্শ করতে না পারে।আর তাই সে সবার কাছে পরামর্শ নিয়ে রোগবালাই,বিষ,সমস্ত মৃত্যুর কারণ ঘটিত উপাদান দিয়ে বিশেষ পানীয় তৈরি করে পান করে।যদিও শুধু বাদ যায় mistletoe গাছ,যার কারনে পরে LOKI এর শয়তানিতে মারা যায় BALDUR
সপ্তাহের Fry Day দিনটি FRIGG নাম থেকে নামকরণ করা হয়েছে বলে ধারনা করা হয়ে থাকে।

FREYR



FREYR,সব দেবতাদের প্রিয় একজন দেবতা ছিল।সে ছিল আবহাওয়া,শান্তি আর পুরুষত্বের দেবতা।সমুদ্র দেবতা Njörðr এর পুত্র FREYR এর ছিল একটা যাদুর তরবারি যা দিয়ে কুপকাত হত সব শক্তিশালী দানবেরা।
FREYR এর জীবনের সবথেকে চমকপ্রদ ঘটনা হল দানবী jötunn Gerðr এর প্রেমে মজে যাওয়া।এতে সমস্ত দেবতারা রুষ্ট হয়,আর FREYR যখন jötunn Gerðr কে বিয়ে করার সিদ্ধান্তে অটল থাকে তখন তাকে বলা হয় যদি সে তার যাদুর তরবারি ত্যাগ করতে পারে তবে সে দানবীকে বিয়ে করতে পারবে।প্রেমের জন্য FREYR তা করতে রাজী হয়,আর এভাবে প্রেমের জন্য তার মুল শক্তি তরবারি ত্যাগ করে দানবীকেই জীবনসাথী হিসেবে বেছে নেয়। আর তাই Surtr এর সাথে যুদ্ধে হেরে প্রাণত্যাগ করে FREYR

HEIMDALL



দেবরাজ Odin এর প্রিয় পাত্র এবং দেবতাদের watchman and guardian বলা হয় যাকে সে হল HEIMDALL,তার প্রধান কাজ হল Bifrost Bridge যা rainbow bridge নামেও খ্যাত সেটার পাহারা দেওয়া।কারন ঐ সেতু হল Asgard এবং Migard এর যাতায়াতের একমাত্র রাস্তা।
স্বর্ণ দাঁতের HEIMDALL বাহন হল স্বর্ণের ঘোড়া Gulltoppr এবং তার কাছেই রয়েছে সেই বিখ্যাত শিঙা Himinbjörg যেটায় ফুঁক দিলেই শুরু হবে দুনিয়ার শেষ দিন বা Ragnarök


FREYA



সমুদ্র দেবতার কন্যা FREYA হল প্রেম,সৌন্দর্য,স্বর্ণ আর মাতৃত্বের দেবী।দেবতা Od এর স্ত্রী এবং দুই কন্যার জননী এই দেবী হলেন গ্রীক দেবী আফ্রোদিতির মতই সৌন্দর্যের প্রতিরূপ।
Brísingamen নামক গলার হার,দুই বিড়াল টানা রথ,বাজ পাখির পালকের পোশাক আর একটা বুনো শূকর ছিল তার সঙ্গী।
Fólkvangr নামক জায়গায় তার একটা মাঠ আছে যেখানে যুদ্ধে নিহত অর্ধেকের আত্না জড় হয়,বাকি অর্ধেক জড় হয় দেবরাজ Odin এর Valhalla তে।
অধিকাংশ যারা তাকে দেখত তারাই প্রেমে পড়ে যেত তার।কিন্তু সে ভালবাসত দেবতা Od কে এবং বিয়েও করে তাকে।কিন্তু বেশীরভাগ সময় Od নিরুদ্দেশ থাকত।মন খারাপ করে তাই যখনই সে কাঁদত, কান্নার সময় তার চোখ থেকে পড়া পানির ফোটা লাল স্বর্ণের রূপ ধারণ করত।স্বামীর খোঁজে নানা বেশ ধরে ঘুরে বেড়াত নানা স্থানে।আর তাই তাকে দেখা যায় Gefn, Hörn, Mardöll, Sýr, Valfreyja, এবং Vanadís নামে।

নর্স (Norse) মিথলজির সাতকাহন (১ম পর্ব)

নর্স (Norse) মিথলজির সাতকাহন (২য় পর্ব)

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪২
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×