প্রথমেই ছাত্র-যুব সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সমবেদনা জানাই ব্লগার আহমেদ রাজীব হায়দার এর পরিবারকে।সাথে সাথে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাই।
ছাত্র-যুব সংগ্রাম পরিষদ ব্লগার রাজীব হায়দার এর হত্যাকান্ডের প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী গ্রহন করেছে।এই গণস্বাক্ষর কর্মসূচীকে আমরা নতুন প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করছি।আমাদের লক্ষ্য হলঃ
#জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে ফেব্রুয়ারি মাসব্যাপি চালানো হবে এই গণস্বাক্ষর কর্মসূচী
#গণস্বাক্ষর কর্মসূচী উৎসর্গ করা হবে নতুন প্রজন্মের নতুন যুদ্ধের প্রথম শহীদ ব্লগার আহমেদ রাজীব হায়দার কে
#৭ই মার্চ গণস্বাক্ষর হস্তান্তর করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে
#গণস্বাক্ষর এর কপি পাঠানো হবে মাননীয় রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,বিরোধী দলীয় নেত্রী সহ প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রধানদের নিকট
গণজাগরণের আন্দলনের সবাইকে এবং মুক্তিযুদ্ধের চেতনার সবার প্রতি অনুরোধ থাকবে সারা দেশের প্রত্যেক পাড়া-মহল্লায় এই গণস্বাক্ষর কর্মসূচী শুরু করার জন্য।যারা যেখানে এই কর্মসূচী পালন করবেন সবার সাথে যোগাযোগ স্থাপন করে এই কর্মসূচীকে বেগবান করবেন এই কামনা থাকল।
ব্লগার আহমেদ রাজীব হায়দারের মৃত্যুতে ছাত্র-যুব সংগ্রাম পরিষদের আজকের কর্মসূচী হল
#সন্ধ্যা ৬.১০ মিনিটে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের প্রতিবাদে ১ মিনিট নিরাবতা পালন
#৬.১১ মিনিটে ব্লগার রাজীব হায়দারের স্মরণে মোমবাতি প্রজ্বলন
# ৬.৩০জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী করবেন বীর মুক্তিযোদ্ধারা
#৬.৪৫ মিনিটে প্রতিবাদ সমাবেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



