বুকের গভীরে খুব খুব তীব্র ব্যাথা অনুভব করছি গতকাল শাহাবাগের মহাসমাবেশের পর থেকে।৫২ পাইনি,৬৯ পাইনি,৭১ পাইনি,৯০পেয়েছি কিন্তু মিছিলে যাবার বয়স ছিল না।সক্রিয় রাজনীতি করছি কিন্তু কখনও দলের কারো অন্যায় কাজ বা সিদ্ধান্তের সাথে সমঝোতা করিনি।একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব করেছি,সব সময় প্রস্তুত থেকেছি দেশের জন্য নতুন কোন যুদ্ধে শামিল হতে।
রাজনীতি করেছি,পাশাপাশি পড়াশুনাও করেছি নিয়ম মেনে।বাণিজ্য শাখার ছাত্র হবার সুবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় নরদান ইউনিভার্সিটি থেকে এম,বি,এ শেষ করেছি।
নানা রাজনৈতিক ঘটনার জন্য গত প্রায় আড়াই বছর পড়ে আছি গ্রামে।রাজনীতির অপসংস্কৃতিকে বিদায় জানিয়ে নতুন প্রজন্মকে সাথে নিয়ে রাজনীতির নতুন ধারা সৃষ্টির স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি।
শাহাবাগ আন্দোলনে একাত্নতা ঘোষণা করে পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু করেছিলাম গণ জাগরণের মঞ্চ।নতুন প্রজন্মের ছাত্র ও তরুণদের নিয়ে অবস্থান কর্মসূচী শুরু করেছিলাম।সাথে পেয়েছিলাম বাংলার সোনার মানুষ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার চেতনার গণমানুষকে।শাহাবাগ যেভাবে কর্মসূচী দেওয়া হচ্ছিল পালন করে যাচ্ছিলাম।
খুব খুশী হয়ে ছিলাম এই আন্দোলনে দুইটা কারণে।প্রথম হল আন্দোলন শুরু করেছিল ব্লগাররা।দ্বিতীয় বিষয় ছিল সমস্ত ধারণা ভুল প্রমান করে রাস্তায় নেমে এসেছিল লাখো তরুণ-তরুণী।সারা দেশ হয়ে গিয়েছিল শাহাবাগ।কিন্তু সমস্ত কিছু এখন ধূসর লাগছে।
আন্দোলনের নেতাদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাই।আমাদের দেশের রাজনৈতিক নেতাদের জবাবদিহিতা না থাকায় তারা সাধারণ মানুষের কোন মতামতকে গুরুত্ব দেয়না।আশা করব শাহাবাগের আন্দোলনের নেতারা জবাব দিয়ে জবাবদিহির নতুন পথ দেখাবে।আমার প্রশ্ন হল :
# ২১ শে ফেব্রুয়ারির মহা সমাবেশে শুধু ব্লগাররা বক্তব্য না দিয়ে ছাত্র নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়টা কাদের সিদ্ধান্তে নেওয়া হয়েছিল?
# শাহাবাগ আন্দোলনের নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি,আমরা সাধারণ মানুষেরা যারা সারা দেশে আন্দোলন শুরু করেছি তাদের মতামত না নিয়ে গতকাল সবাইকে বাড়ি ফিরে যাবার কথা কেন বলা হল?মতামতের জন্য ফেসবুক বা ব্লগ কি ব্যবহার করা যেত না?
# আমরা সাধারণ মানুষেরা চেয়েছি যতদিন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।তাহলে কেন আপনারা আমাদের ইচ্ছার কোন মুল্য দিলেন না?
#যে কয়দিন আমরা সারাদেশ শাহাবাগ করে রেখেছিলাম,ততদিন জামায়াতের সহিংসতা প্রায় বন্ধ ছিল।আজকে যে সারা দেশে সহিংসতা চলছে তার দায় কে নেবে?
# গতকাল নেওয়া সিদ্ধান্ত কি টাকার বিনিময়ে হয়েছে নাকি সরকারি চাপ বা উগ্রপন্থী কোন সংগঠনের ভয়ে নেওয়া হয়েছিল?
পরিশেষে আবারও বলব,দয়া করে ব্লগের নেতার প্রশ্নের উত্তর দিয়ে জবাবদিহিতার নতুন দিগন্ত উন্মোচন করবেন।
জয় বাংলা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


