somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে রবি ধরলাম!

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে এসে যতো বাসায়ই থাকলাম সবই আকাশমুখী। আমার পায়ে সমস্যা থাকলেও তাতে বাড়িঅলাদের কিচ্ছু যায় আসে না। প্রথম যে বাসায় উঠলাম সেটি ৫ তলা। ব্যাপারটা অনেকটা এরকম গাছতলা থেকে ৫তলায়....

দীর্ঘ ২বছর পর পরিবর্তন করা হলো...সেটি ছিল ৬তলা...আমি একাহারীদের মতো কোনওরকম একবার নামি আর একবার উঠি।...বাকী কাজ জমতেই থাকে জমতেই থাকে। তিনবছর পর সে বাসাটি চেঞ্জ করলাম, কিন্তু যেখানে উঠলাম সেটিও ৬তলা....কিছু করার নেই বাসার আর সব হালহকিকত পছন্দ হলে ৬তলা-৭তলাই খালি পাওয়া যায়।...কিন্তু এবার ভাগ্যক্রমে একটা বাসা পেলাম ২য়তলায়। যেমন সুন্দর তেমনি বড়। বেশকিছুদিন প্রবলেম খুঁজলাম....প্রবলেম ছাড়া কোনও বাসা নাই...এতদিন পাইনি...এবারের বাসাটাতে সব প্রবলেম সম্পর্কে আগেই জেন নেয়া হয়েছে...বেশিরভাগ বাসাগুলো গেট বন্ধ ১১টায়। এ বাসায় সেটা বলে নেয়া হলো রাত ১২টায় এলেও অসুবিধা নাই। বেতন পাই ১০ তারিখের পর...তাতেও অসুবিধা নাই...দারোয়ান খারাপ না ভালোই।...মালিকও দেখেশুনে ভদ্রলোক....তাহলে কী হতে পারে এবারের প্রবলেম? একটা রুমে আলো পড়ে না। এটা আমার জন্য সমস্যা না। রুমটা এসির মতো ঠাণ্ডা থাকে। সকালে একটু ঘুমানো যায়। রোদ ডিস্টার্ব করে না। আমাদের সবারই অভ্যেস অনেক রাতে ঘুমানে অনেক বেলায় ওঠা।....কিন্তু সমস্যা একটা বাধলো....ফোনের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না। আসে যায়। বাংলালিংক গ্রামীণ কোনওটারই না।...একটেল নাম্বার নিয়ে ট্রাই করে দেখি বেশ ভালো ফিকোয়েন্সি। এদিকে একজন টেন্ডার নিয়েছে দুজনকে দুটো রবি সিম দেবে...টেন্ডারবাজ লোকটা এতো দেরি করবে তাতো জানতাম না। অবশেষে সেই ঘটনাটাই ঘটলো।....
এক সকালে...বাবুর ডাক্তারকে ফোন করে করে কথা বলতে পারি না, বারবার লাইন কেটে যায়, সে ফোন ব্যাক করে কথা বলতে পারি না লাইন কেটে যায়...বাংলালিংকের এমন শক্তিশালী(?) ফ্রিকোয়েন্সি.... মেজাজ খারাপ হয়ে গেলো আর সেটা ঝাড়লাম ফোনটার ওপর! উদোরপিন্ডি বুদোরঘাড়ে। দোষ সিমের সাজা পেলো সে। ভেঙে টুকরো টুকরো....
অবশেষে রবি সিম কিনে এনে একনাগাড়ে ২১ মিনিট বাড়ির সাথে কথা বলে প্রমাণ পেলাম রবি সত্যিই নাছোড়বান্দা নেটওয়ার্ক। এতদিন সুন্দর এ বিজ্ঞাপনটার প্রশংসা করলেও মনে মনে অর্থহীন ভাবতাম...কিন্তু না থ্যাংক্যু রবি...আই স্যালুট ইউ....কথা রেখেছ...কিন্তু ৫০ মিনিট ফ্রি সেটাতো পেলাম না! ভালোবাসার শুরুতেই এমন প্রতারণা! প্লিজ দিয়ে দিও...আর না হয় কীভাবে পেতে হয় বলো....
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×