somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের ফাও পেঁচাল !! ঢাবিতে তরুণী উত্ত্যক্তকারী বিরুদ্ধে মামলার উদ্যোগ!!

০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তরুণী উত্ত্যক্তকারী এবং এ ঘটনায় এফ রহমান হলের সঙ্গে সংঘর্ষের ঘটনার মূল হোতা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তানভীর। ওই নেতা এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও দু’বার হুমকি দিয়েছিল। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নেতাকে বহিষ্কার করেছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সামনে দিয়ে বুধবার রাত সাড়ে নয়টার দিকে বহিরাগত তিন তরুণী তাদের গন্তব্যে যাচ্ছিল। এ সময় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও হল ছাত্রলীগ সভাপতি সুমনের সমর্থক তানভীর ওই তরুণীদের উত্ত্যক্ত করে। তাত্ক্ষণিকভাবে এ এফ রহমান হলের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আলমগীরসহ আরও কয়েকজন এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রলীগ নেতা ও তার সঙ্গীরা আলমগীর ও শহিদুলকে বেদম মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই এ এফ রহমান হলের ছাত্ররা জহুরুল হক হলের ওই ছাত্রলীগ নেতা ও সঙ্গীদের ধাওয়া করে। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত আলমগীর ও শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে তানভীরের বিরুদ্ধে এর আগেও বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ ও ২৮ ফেবু্রয়ারি একটি ওয়ারিদ নম্বর (০১৬৭৬৩৪৬৮৬০) থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে দু’বার বিভিন্ন হুমকি-ধামকি দেয়। তার সত্যতা পেয়েছে গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান ওই সময় থানায় একটি সাধারণ ডায়রিও করেন।
তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্পর্কে প্রক্টর সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে একাডেমিক বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

তথ্য সূএ(স্বাধীনতার বিপক্ষকন্ঠ.... )
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×