somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলানিউকে নতুন ওয়েবসাইটে স্বাগতম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলানিউকে নতুন ওয়েবসাইটে স্বাগতম। আশাকরি এর মাধ্যমে আরও পাঠকপ্রিয়তা অর্জন করবে। বাংলানিউজের নিউজ ও মতামত সব ভালো। তবে বসুন্ধরার জন্য কোন কোম্পানীর বিরুদ্ধে ঢালাও অভিযোগ বাদ দিতে হবে। সবমিলিয়ে এগিয়ে যাচ্ছে অনলাইন।
বিশেষ করে রাজনৈতিক নিউজগুলো হয় একেবারে গল্প। অন্যসব ঠিক আছে।
এ ব্যপারে বাংলানিউজের নিজস্ব নিউজটি লিংক ও সাথে দিলাম।

নতুন দৃষ্টিশৈলীতে পাঠকের বাংলানিউজ
সাব্বিন হাসান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতীয়
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১ ফেব্রুয়ারি, ২০১৩। এ মুহূর্তে সবচেয়ে সক্রিয় অনলাইন সংবাদমাধ্যম হিসেবে বাংলানিউজের ক্যালেন্ডারে দিনটি স্মরণীয়। ২০১০ সালের ১ জুলাই যাত্রা শুরু করে এরই মধ্যে শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছে বাংলানিউজ। তবে বিশ্বজুড়ে তাৎক্ষণিক খবর জানতে পাঠকের চাহিদা, আগ্রহ আর দৃষ্টিও আগের জায়গায় থেমে নেই। তাই সময়ের প্রয়োজনেই নিজেকে বদলে নিল বাংলানিউজ।

নতুন দৃষ্টিশৈলীতে সেজেছে বাংলানিউজ। এসেছে বেশ কিছু নব্য সংযোজন। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সংবাদে বিভাগভিত্তিক উপস্থাপনে। এতে পাঠকের অংশগ্রহণ আরও সুনিশ্চিত হবে। সব মিলিয়ে দেশের অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন উদাহরণ আর আলোচনার বিষয়বস্তু এখন বাংলানিউজ।

এ প্রসঙ্গে বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন বলেন, বিশ্বের এখন সব কিছুকেই ব্র্যান্ডিংয়ের পথে এগোতে হয়। বাংলানিউজও নিজের নতুন অবয়বে ব্র্যান্ডিং করার সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছে। অনলাইন মানেই তারুণ্যনির্ভরতা। এখানে কোনো কিছুই বেশি দিন একই ধাচে টেকসই হয় না। এ জন্য পরিবর্তন আনতেই হবে। আর সময়ের এ পরিবর্তনের দাবিতে বাংলানিউজ সাইটে এসেছে অনেকগুলো পরিবর্তন আর নব্য সংযোজন।

খবরের ৮টি ছবিসহ স্লাইড
নতুন বাংলানিউজ সাইটের একেবারে ওপরের ডানদিকে যুক্ত করা হয়েছে ৮টি খবরের স্লাইড। তাৎক্ষণিক গুরুত্ব বিবেচনায় এনে এ অংশে অটো স্লাইডে ছবিসহ ৮টি খবর পাঠকের জন্য তুলে ধরবে বাংলানিউজের সদাতৎপর নিউজরুম। দিনরাত ২৪ ঘণ্টাজুড়েই এখানে সংবাদকর্মীরা বাংলানিউজকে তথ্য সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন। সঙ্গে ছুটন্ত বাংলানিউজের রিপোর্টারদের দুরন্ত খবর পৌঁছে দেওয়ার তৎপরতা তো নিউজরুমকে অবকাশের ফুরসৎই দেয় না।

এডিটর ইন চিফ পিক
এদিকে স্লাইডের ঠিক পাশেই আছে সর্বশেষ, সেরা ২৪ এবং সর্বোচ্চ পঠিত ক্যারাগরির তিনটি সিলেক্ট অপশন। এর ঠিক নিচেই আছে ৬টি নির্বাচিত নিউজ। এ অংশের অধিকাংশ নিউজই এডিটর ইন চিফ নির্ধারণ করেন। এটি অনলাইন সংবাদমাধ্যমের ‘এডিটর ইন চিফ পিক’ হিসেবে নির্বাচিত হয়।

তবে পরের লাইনে এসেছে জাতীয়, রাজনীতি এবং আন্তর্জাতিক খবরের বিভাগীয় কলাম। আন্তর্জাতিক খবরের ডানদিকে নতুনভাবে এসেছে ‘আপনার মতামত’ অংশে পাঠকের সরাসরি ভোট। আর মুক্তমতকে দেখানো হয়েছে স্ক্রল স্লাইড হিসেবে।

বিশেষ ইভেন্ট: একুশে বইমেলা
এ অংশে মাসব্যাপী একুশে বইমেলার লেখক, পাঠক, প্রকাশিত বই এবং প্রকাশকদের সব ধরনের তাৎক্ষণিক আপডেট তুলে ধরবে বাংলানিউজ। এরই মধ্যে একুশে বইমেলার সব ধরনের খবর তুলে ধরার জন্য মেলাতে স্টল নিয়েছে বাংলানিউজ। আগ্রহী বাংলানিউজ পাঠকদের এ স্টলে আমন্ত্রণ জানিয়েছেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

খেলা ও বিনোদন
এ অংশের খবরকে আরও বড় পরিসরে পাঠকবান্ধব করা হয়েছে। ক্রিকেট বিশ্বের খবরকে আলাদাভাবে দেখানো হয়েছে।

এ ছাড়া বিনোদন অংশেও ছবিভিত্তিক খবরের সংখ্যা বাড়ানো হয়েছে। একেবারেই ভিন্নভাবে তুলে ধরা হয়েছে বাংলানিউজের ফটো গ্যালারিকে। এর পরেই আছে লাইফস্টাইল, আইন ও মানবাধিকার, তথ্যপ্রযুক্তি, ইচ্ছেঘুড়ি, শিল্প-সাহিত্য, ফিচার, স্বাস্থ্য, শিক্ষা, ইসলাম, জীববৈচিত্র্য, প্রবাসে চিঠি, (দিল্লি, কলকাতা, আগরতলা), পিআইডি পরিক্রমা এবং সত্যি বিচিত্র।

বটোম অটো স্লাইড
একেবারে নিচের অংশে পাঠকের সর্বোচ্চ পঠিতের হিসাবে বেশ কয়েকটি খবরকে অটো সাইড স্লাইড হিসেবে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি বিভাগের ভেতরে অংশে পাঠকের সর্বোচ্চ পঠিত ৩০টি খবরকে একেক সারিতে ১০টি করে মোট তিনটি সারিতে উপস্থাপন করা হয়েছে। এ অংশে পাঠকের সর্বোচ্চ পঠিত খবরগুলোই স্থান পাবে।

ফনেটিক সার্চ ইঞ্জিন
বাংলানিউজের নতুন সাইটে একেবারে ওপরের ডানদিকে যুক্ত করা হয়েছে সার্চ ইঞ্জিন। এখানে ইউনিবিজয় এবং ফনেটিক দু’পদ্ধতিতেই পাঠকেরা পুরোনো খবর সার্চে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।

পাঠকের বাংলানিউজ
এরই মধ্যে বাংলানিউজের নতুন সাজ দেশজুড়ে পাঠক মহলে সমাদৃত হচ্ছে। অনেকেই ফোন করে নতুন এ সাইটকে অভিনন্দন জানাচ্ছেন। পাঠকই একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় প্রাণশক্তি। তাই পাঠকের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলানিউজ ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে বদ্ধপরিকর। এমনটাই বললেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন। জয়তু বাংলানিউজ, জয়তু অনলাইন সংবাদমাধ্যম।

http://banglanews24.com/detailsnews.php?nssl=5efffd79ee6208229036f4ecaa306075&nttl=01022013170495
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×