somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপদেশ দেয়া সোজা বাস্থবায়ন কঠিন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলানিউজে একটা নিউজ পড়লাম বেশ মজা লাগলো। নিউজটি শেয়ার করছি। উপদেষ্টারা শুধু উপদেশ দেয় নিজে পালন করেনা।


বিদ্যুতের ব্যবহার বেড়েছে উপদেষ্টার দফতরে!
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার জন্য যখন ঢাক ঢোল পেটানো হচ্ছে, ঠিক তখনই খোদ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর দফতরে বেড়েছে বিদ্যুতের ব্যবহার।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, বিদ্যু‍ৎ উপদেষ্টার দফতরে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ২০১১ সালের অক্টোবর মাসে ওই দফতরটিতে ৬শ’ ৭৯ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়। যার মূল্য ছিল ৪ হাজার ৪শ’ ৬৭ টাকা। আর ২০১২ সালের অক্টোবর মাসে ব্যবহৃত বিদ্যুতের মূল্য দাঁড়ায় ৭ হাজার ২শ’ ২৬ টাকা।

অন্যদিকে, পিডিবিও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বর মাসের চেয়ে অক্টোবর মাসে ২৯ হাজার ৫শ’ ৬০ ইউনিট বিদ্যুৎ বেশি ব্যবহার করেছে পিডিবি। যা ২০১১ সালের অক্টোবর মাসে পরিশোধিত বিদ্যুৎ বিলের চেয়ে ১৮ লাখ ৩১ হাজার ৯শ’ ১৮ টাকা বেশি।

এ বিষয়ে কথা বলার জন্য পিডিবির চেয়ারম্যান অাব্দুল ওয়াহাব খানের মোবাইল ফোনে অনেকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এছাড়া, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ২০১১ সালের অক্টোবরের চেয়ে ২০১২ সালের একই মাসে ২ দশমিক ০৯ শতাংশ বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে।

ডেসকো ২০১১ সালের অক্টোবর মাসে ২ লাখ ২৭ হাজার ২শ’ ১৩ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। আর ২০১২ সালের অক্টোবর মাসে বিদ্যুৎ ব্যবহার করেছে ২ লাখ ৩১ হাজার ৯ শ’ ৭০ ইউনিট। যা বিগত বছরের একই মাসের তুলনায় ৪ হাজার ৭ শ’ ৫৭ ইউনিট বেশি। আর টাকার হিসেবে ধরা হলে ১৬ লাখ ৮২ হাজার ৫ শ’ ৬১ টাকা বেশি।

সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত না করে বরং বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত মাসের সমন্বয় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও কঠোর মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়ছে সভা থেকে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, সব দফতর ও সংস্থা প্রধানকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।

এদিকে, বিদ্যুতের সবচেয়ে বেশি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। আরইবি ২০১১ সালের অক্টোবরের চেয়ে ২০১২ সালের অক্টোবর মাসে ২৬ দশমিক ৪৮ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করেছে।

আরইবি অফিসে ২০১১ সালের অক্টোবর মাসে বিদ্যুৎ ব্যবহার করা হয় ২১ হাজার ৭শ’ ৫০ ইউনিট। আর ২০১২ সালের একই মাসে তা কমে দাঁড়ায় ১৫ হাজার ৯শ’ ৯০ ইউনিটে। যা ২০১১ সালের চেয়ে ৫ হাজার ৭শ’ ৬০ ইউনিট কম।

এ বিষয়ে আরইবি’র চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মইন উদ্দিন বাংলানিউজকে বলেন, “আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। আরইবিতে বেলা ১১টা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা ও দিনের আলো ব্যবহার নিশ্চিত করা হয়েছে।”

এছাড়া, এনার্জি সাশ্রয়ী বাল্ব ব্যবহার নিশ্চিত ও ৪৮ কিলোওয়াট পিকের সোলার প্যানেলের ব্যবহার নিশ্চিত করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তিনি মনে করেন, সাশ্রয়ের ধারা অব্যহত থাকবে। সে সঙ্গে আরও কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।

অন্যদিকে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ৬ দশমিক ৫৩ শতাংশ, পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) ৫ দশমিক ১৩ শতাংশ, ইলেক্ট্রিক জেনারেশন কোম্পানি (ইজিসিবি) ২৫ দশমিক ৩৬ শতাংশ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১৪ শতাংশ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওজোপাডিকো) ২৫ দশমিকি ০৯ শতাংশ, রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) ২ দশমিক ৩৩ শতাংশ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ২৬ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করেছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক বাংলানউজকে বলেন, “সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই আরও অনেক বাড়ি আলোকিত করা সম্ভব। সে কারণে সাশ্রয়ের দিকে মনোযোগ দেওয়া হয়েছে। এরই মধ্যে সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার দেওয়া হয়েছে।”

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×