বাংলানিউজের লাইভ আড্ডা: রাজনৈতিক ইস্যু, অরাজনৈতিক প্ল্যাটফর্ম শিরোনামের নিউজটি পড়লাম ভালো লাগলো। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় এমন লাইভ আড্ডার জন্য বাংলানিউজকে ধন্যবাদ।
লাইভ আড্ডা: রাজনৈতিক ইস্যু, অরাজনৈতিক প্ল্যাটফর্ম
বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগ থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের বিষয়টি রাজনৈতিক ইস্যু হলেও আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছি।
রোববার রাতে বাংলানিউজের সাথে শাহবাগ আন্দোলনে যুক্ত ব্লগারদের এক অনলাইন লাইভ আড্ডায় ব্লগাররা এ মন্তব্য করেন।
আড্ডায় অংশ নিয়েছেন ব্লগার সাদমান সাদেক, আমিনুল হক পলাশ ও শাহবাগ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ লাকি আক্তার প্রমুখ।
পলাশ বলেন, “আমরা একটা সমস্যার জাতি। তারপরও আমরা আশাবাদী হয়েছিলাম ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় আনন্দিত হয়েছিলাম। কিন্তু দ্বিতীয় রায় কউ মেনে নিতে পারেনি। পরে আমরা, বাধন ভাইসহ ব্লগরাররা যোগাযোগ করে ইমরান ভাইয়ের বাসায় যাই। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আশবাদী ছিলাম, জনগণ জড়ো হবে। মেসেজ করে স্লোগান চেয়েছিলাম। এর আস্তে আস্তে শুরু হলো।”
সাদমান সাদেক বলেন, “আমাদের কথা গণমাধ্যমের মাধ্যমে সারা বিশ্বে না পৌঁছালে সফল হতে পারতাম না। যদিও এটা গণদাবি ছিল। রাষ্ট্রপতির কাছে তুরস্কের চিঠির বিরুদ্ধেও আমরা মাঠে নেমেছিলাম। সকাল থেকে মানসিক প্রস্তুতি ছিলো বিজয় মিছিল করার। কিন্তু রায়ে আমরা হতাশ হয়ে আন্দোলন শুরু করি। প্রথমে দ্বিধাবিভক্ত ছিলাম। বিষয়টি রাজনৈতিক ইস্যু হলেও আমরা অরাজনৈতিক প্লাটফর্ম তৈরি করেছি।”
তিনি বলেন, “শুরু থেকে এ বিচার প্রক্রিয়ায় বাধা ছিল। জামায়াত-শিবির দীর্ঘ দিন ধরে হামলা ভাঙচুর করায় মানুষ বিরক্ত হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।”
লাকি আক্তার বলেন, “রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে জামায়াত-শিবিরের শিকড় গজিয়েছে। সব রাজনৈতিক দল নিজেদের স্বার্থে জামায়াতকে ব্যবহার করেছে। তাদের বিরুদ্ধে জাহানারা ইমাম গণআন্দোলন শুরু করেছিলেন। কিন্তু ওই আন্দোলনের পরিণতি কী হয়েছিল?”
লাকি বলেন, “গত কয়েকমাস ধরে জামায়াত-শিবির যে হামলা ভাঙচুরের সহিংস আচরণ দেখিয়েছে, তার বিরুদ্ধে শাহবাগে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এ অবস্থায় জামায়াতের সহিংস আচরণের কারণে তাদের নিষিদ্ধ করা উচিত।”
তিনি আরও বলেন, “৪২ বছরের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। বর্তমানে নতুন প্রজন্মের চেতনাবোধ জাগ্রত হয়েছে। আর এ চেতনা দেখা গেছে কাদের মোল্লার রায়ের পর।”
বাংলানিউজ টিমে রয়েছেন হেড অব নিউজ মাহমুদ মেনন, সিনিয়র করেসপন্ডেন্ট আদিত্য আরাফাত, স্টাফ করেসপন্ডেন্ট আশরাফুল ইসলাম, ইলিয়াস সরকার ও উর্মি মাহবুব এবং বাংলানউজের স্বপ্নযাত্রার বিভাগীয় সম্পাদক শেরিফ আল সায়ার।
View this link
আলোচিত ব্লগ
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন
দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন
Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।