somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলকে ছাড়িয়ে যাক পিপিলিকা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছরে পিপিলিকার যাত্রা শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম


ঢাকা: বাংলা নববর্ষের কয়েক ঘণ্টা আগে চালু হল দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’। এর মাধ্যমে যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন বাংলায় খুঁজে পাওয়া যাবে।


শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রূপসী বাংলা হোটেলে তথ্য যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ দেশের প্রথম ও পূর্ণাঙ্গ এই সার্চ ইঞ্জিনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ জাফর ইকবাল ও জিপি আইটির প্রধান নির্বাহী রায়হান শামসি।


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং গ্রামীণফোন আইটি লিমিটেড যৌথভাবে তৈরি করেছে এই বাংলা সার্চ ইঞ্জিন।


আয়োজক সূত্র জানিয়েছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থী দীর্ঘ পরিশ্রমে দেশের প্রথম এই বাংলা সার্চ ইঞ্জিন বাস্তবায়ন করেছেন। তাঁদের সব ধরনের সহায়তা দিয়েছে গ্রামীণফোন আইটি।


পিপীলিকায় বাংলায় তথ্য অনুসন্ধানের জন্য নিজস্ব বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। যদি ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানানও দেন, পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালাবে, ফলাফল দেবে এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানিয়ে দেবে তার কোন শব্দের বানান ভুল ছিল, সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে।


সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষসহ আরও অনেক কিছু থাকছে পিপীলিকায়। pipilika.com নামে অনুসন্ধান দিলেই পাওয়া যাবে এই সার্চ ইঞ্জিন।


শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ১১ জন ডেভেলপারের দীর্ঘ এক বছরের অক্লান্ত পরিশ্রমে দেশের প্রথম এই বাংলা সার্চ ইঞ্জিনের বাস্তবায়ন সম্ভব হলো। ১১জন হলেন মিশু, তালহা, তালহা ইবনে ইমাম, তৌহিদ, সাজ্জাদ, আসিফ, বাকের, অপু, ফরহাদ, আশিষ ও মাকসুদ।


এছাড়াও ৩০ জন শিক্ষার্থীর থিসিসের ওপর ভিত্তি করে এর প্রজেক্ট তৈরি করা হয়েছে। টানা তিন বছর এ নিয়ে গবেষণা করতে হয়েছে শিক্ষার্থীদের।


পিপীলিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেভেলপার বোরহান ও চিশতি সার্চ ইঞ্চিনটির প্রজেক্টের লোগো এবং ওয়েব ইন্টারফেস-এর নেওয়া হয়েছে তাদের থিসিস প্রজেক্ট থেকে। প্রজেক্টের জন্য অর্থায়ন থেকে শুরু করে প্ল্যানিং, ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সেবা প্রদান করেছে জিপিআইটি লিমিটেড । বাস্তবায়ন হয়েছে শাবিপ্রবি কম্পিউটার সায়েন্স বিভাগে শিক্ষার্থীদের দিয়ে।


পিপীলিকার ডেভলপাররা জানান,পিপীলিকায় বাংলা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন থেকে থেকে পিপীলিকা সবার জন্য উন্মুক্ত।


তাদের ব্যবহারবিধি অংশে লেখা আছে...


পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি সারা দেশের সাম্প্রতিক গ্রহণসাধ্য তথ্য অনুসন্ধান করতে সহায়তা করে। এটি দেশের প্রধান বাংলা ও ইংরেজী পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে।


পিপীলিকা তে ৪টি ভিন্ন ধরণের সার্চ সুবিধা রয়েছেঃ


• সংবাদ অনুসন্ধান


• ব্লগ অনুসন্ধান


• বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান


• জাতীয় ই-তথ্যকোষ


সাধারণভাবে কেউ সার্চ করলে সংবাদ অনুসন্ধানের ফলাফল দেখানো হয়। সংবাদ ব্যতীত অন্যান্য অনুসন্ধান করতে হলে সার্চ বক্সের নিচে বামদিকে চাহিদা অনুসারে ব্লগ/উইকিপিডিয়া অথবা ই-তথ্যকোষ অনুসন্ধানে ক্লিক করতে হবে।


সংবাদ অনুসন্ধানঃ


পিপীলিকার সংবাদ অনুসন্ধান বিভাগটি আবার কয়েকটি ভাগে বিভক্তঃ


• সাধারণ সার্চ


• স্থান ভিত্তিক সার্চ


• শ্রেণী(ক্যাটাগরী) ভিত্তিক সার্চ


স্থান ভিত্তিক ও ক্যাটাগরী ভিত্তিক সার্চ এখন শুধুমাত্র বাংলার জন্য উন্মুক্ত।


সাধারণ সার্চ


সাধারণ সার্চে যে কোন শব্দ/শব্দাবলী দিয়ে সার্চ করলে সেই শব্দের/শব্দাবলীর ভিত্তিতে সার্চ ফলাফল দেখান হয়। যদি কেউ ইংরেজীতে সার্চ করে তবে কোন ক্যাটাগরী অনুযায়ী ফলাফল দেয়া হয় না। সংবাদ সার্চের ফলাফলের পাশাপাশি একই শব্দ/শব্দাবলীর প্রাপ্যতা অনুযায়ী যেকোনো সার্চের ১ম ১০টি ফলাফল দেখান হয়। প্রয়োজনে তার নিচের আরো ফলাফল এই স্থানটিতে ক্লিক করে আরও অনুসন্ধান করা যায়।


পিপীলিকার বাংলা সার্চের জন্য আমাদের নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। যদি ব্যবহারকারী কোন শব্দের ভুল বানান দেন তাহলে আমাদের পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালায়, ফলাফল দেয় এবং সাথে সাথে ব্যবহারকারীকে জানিয়ে দেয় তার কোন শব্দের বানান ভুল ছিল এবং সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। ব্যবহারকারী চাইলে পরে সেই ভুল শব্দ দিয়েই আবার অনুসন্ধান চালাতে পারেন। ইংরেজী সার্চের ক্ষেত্রে অভিধানটি ব্যবহার করা হয়নি।


ফলাফলে দেখান হবে-


• মোট অনুসন্ধানের সময়


• মোট ফলাফলের মাঝে প্রথম কতগুলো ফলাফল দেখান হল


• প্রতিটি ফলাফলের শিরোনাম (হেডলাইন বা টাইটেল)


• প্রতিটি ফলাফল থেকে হাইলাইটেড বা চুম্বক অংশ


• সংবাদটির মূল সোর্সের ওয়েব লিঙ্ক


• ক্যাশ করা (Cached) সংবাদটি


ব্যবহারকারী মূল ওয়েব লিঙ্ক বা হেডলাইনে ক্লিক করলে সহজেই মূল সংবাদ সোর্সে যেতে পারেন। আবার ক্যাশে(Cached)ক্লিক করলে সে এখানেই এক সাথে সংবাদটির হেডলাইন, সোর্স, মূল সংবাদ, তারিখ ও ওয়েব লিঙ্ক দেখতে পারবেন। এজন্য তার মূল সোর্সে যাওয়ার প্রয়োজন নেই।


স্থান ভিত্তিক সার্চ


কোন ব্যবহারকারী যদি সার্চ বক্সে কোন জেলার নাম ইংরেজীতে লেখার চেষ্টা করেন তাহলে পিপীলিকা তাকে স্বয়ংক্রিয়ভাবে বাংলাতে ওই স্থানের নাম সাজেশন হিসেবে দেয়ার চেষ্টা করবে। ব্যবহারকারী যদি শুধুমাত্র স্থানটির নাম দিয়ে অনুসন্ধান করেন তাহলে পিপীলিকা তার ফলাফল প্রকাশের সাধারণ পদ্ধতিটি পরিবর্তন করে একটি বিশেষ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করবে। সে সেই জেলার সাম্প্রতিক সময়ের তথ্য সমূহ বিশ্লেষণ করে কয়েকটি ক্যাটাগরীতে প্রকাশ করবে (যেমনঃ অপরাধ, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা, কৃষি তথ্য ইত্যাদি) প্রতিটি ক্যাটাগরীতে দেখান হবে-


• ১ম ৫টি ফলাফল


• মোট ফলাফল সংখ্যা


কোন ব্যবহারকারী আরো ফলাফল স্থানে ক্লিক করে সহজেই ওই জেলার ওই ক্যাটাগরীর বাকি ফলাফলগুলো দেখতে পাবেন। স্থান ভিত্তিক সার্চের সময় অভিধাণ প্রয়োগ করা হয় নি।


ক্যাটাগরী ভিত্তিক সার্চ


পিপীলিকায় বর্তমানে ফলাফলের মোট ৬টি ক্যাটাগরী রয়েছেঃ


• ব্যবসা ও বাণিজ্য


• তথ্য ও প্রযুক্তি


• বিনোদন


• খেলাধূলা


• ব্লগ


• বাংলা উইকিপিডিয়া


• জাতীয় ই-তথ্যকোষ


জাতীয় ই-তথ্যকোষ বাদে বাকি ক্যাটাগরীগুলো বিভিন্ন ধরণের সংবাদ নির্দেশ করে। কোন ব্যবহারকারী যে কোন একটি ক্যাটাগরীতে ক্লিক করলে সে তার সার্চ বক্সে দেয়া শব্দ/শব্দাবলী কেবলমাত্র ওই ক্যাটাগরীর সংবাদসমূহে অনুসন্ধান করতে পারবেন। উল্লেখ্য, সাধারণ সার্চের সময় সকল ক্যাটাগরীর সংবাদের মাঝে অনুসন্ধান চালানো হত। এই সার্চের ক্ষেত্রেও সাধারণ সার্চের মত ফলাফল দেখান হবে। জাতীয় ই-তথ্যকোষ সম্পূর্ণ ভিন্ন একটি ক্যাটাগরী। এই ক্যাটাগরীতে মূলত জাতীয় ই-তথ্যকোষ/জ্ঞানকোষ (National Infokosh) এর তথ্যসমূহ সরক্ষণের চেষ্টা করা হয়েছে।


যেহেতু পিপীলিকার বর্তমান সংস্করণটি একটি বেটা সংস্করণ সেহেতু এতে কিছু সমস্যা দেখা যেতে পারে। আমরা মূলত মূল ওয়েব লিঙ্কের ভিত্তিতে ক্যাটাগরী করায় অনেক সময় একই হেডলাইনের সংবাদ অনেক বার, অনেক ভাবে আসতে পারে। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে প্রতিটি সংবাদের ওয়েব লিঙ্ক ভিন্ন ভিন্ন।বিস্তারিত পড়ুন
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×