সকালে রিক্সায় করে বের হলাম, রিক্সাটা ধীর গতিতেই
চলছে। কারন, রিক্সাওয়ালার ও মন খারাপ।
.
কিছুক্ষন পার্কে হাটা হাটি করলাম,
মনে হচ্ছে পার্কের গাছগুলার ও মন খারাপ।
.
গলির মুখের চায়ের দোকানটি ও বন্ধ
আজ তার ও মন খারাপ।
.
ক্যাম্পাসের মাঠে সবাই গোল হয়ে ঠিকি বসে আছে,
কিন্তু আড্ডা জমছেই না কারন তাদের সবার মন খারাপ।
.
বাসায় ফিরেই বুঝতে পারলাম,
পাশের ফ্ল্যাটের রোমিও'র ও মন খারাপ।
সেও আজ ইয়ো ইয়ো গান শুনছেনা।
.
পিচ্ছি ইয়াদের পাখিগুলো আজ কিচিরমিচির
শব্দ করছেনা তাদের ও মন খারাপ।
.
ছাদের উপর লাল-সবুজের পতাকাটাও বাতাসে
দোল খাচ্ছেনা, আজ তার ও মন খারাপ।
.
অফিসে কাজের চাপে একমুহুর্তও দম ফেলার সুযোগ নাই,
আজ কোন কাজে ই ভাল লাগছেনা আজ তার ও মন খারাপ।
.
পিচ্ছি বোনটা খেলার কিছু বুঝেনা। তারপর ও
বার বার জিজ্ঞেস করে ভাইয়া বাংলাদেশ জিতবে তো...??
আজ তার ও মন খারাপ।
.
খেলা পাগল ভাইটা সেই কাল রাত থেকে
না খেয়ে আছে। তার মন খারাপ।
গতরাতে লাল-সবুজের টাইগার'রা হেরে
গেছে তাই সবার মন খারাপ।
.
হা লাল-সবুজের বাহকদের কাছে
বরাবরের মত আমাদের একটু প্রত্যাশা বেশিই থাকে।
উত্তেজনা বশত আজে বাজে কথাও বলে ফেলি।
.
ভাইরে তার জন্য তোরা আমাদের ক্ষমা করে দিস।
কি করব তোদের মত আমরাও তো লাল-সবুজ ভালবাসি।
.
রাস্তা থেকে অফিস, দেশ থেকে বিদেশ
সব লাল-সবুজের আজ মন খারাপ।
কারন আজ বাংলাদেশের মন খারাপ।
.
আমরা ভাল খেলেই হেরে গেলাম।
ব্যাপার না খেলায় জয় পরাজয় থাকবেই।
টাইগাররা ভবিষ্যতে আরো ভাল করবে
আমাদের ১৮ কোটি মানুষকে আবারো
এক কাতারে দাড় করাবেই। সেই শুভ কামনায়।
.
চলো বাংলাদেশ.....
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




