আমাকে ভুলে যাওয়া সহজ নয়,
যেমন সহজ নয় মাথায় ছাতা নিয়ে বৃষ্টিস্নাত
শালবন বিহারে গুটিশুটি হয়ে বসে থাকা।
অথবা রেশমি চুড়ি হাতে ধর্মসাগর পাড়ের প্রথম দেখা।
কিংবা আমার কাছে জটিল কোন বিষয়ে
তোমার সহজ সমাধাণ খোঁজার বাস্তবতা।
আমাকে ছাড়া তোমার সবই চলছে
চুলায় ভাত রেখে ছয় ঘন্টার তরতাজা ঘুম।
আমাকে ছাড়া কিভাবে চলে যায়
তোমার শুক্র হতে শনি রবি সোম???
তোমাকেও ভুলে যাওয়া সহজ নয়,
চোখের কোনে নামে বন্যা বুকে জ্বলে বিসুবিয়াস।
মাঝ রাতে বুকে থমকে দাঁড়ায় অক্সিজেনের চলাচল।
আমি তোমার মোহে নয়, মায়ায় আটকে আছি।
যে মায়া কাটিয়ে আমার ভালো থাকা অসম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




