ঢাকা: যারা সিগারেট ছেড়ে দিতে চান কিন্তু পারছেন না, তাদের জন্য এবার সুখবর বয়ে এনেছে একটি পিল। ওই পিল গ্রহণ করলে ধীরে ধীরে আপনার সিগারেটের নেশা কেটে যাবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও জিনিস এক সময় আর ঠোঁটে নিতে আপনার ইচ্ছে করবে না। পুরো কোর্সের পিলের দাম মাত্র ৭০০ টাকা (৬ পাউন্ড)।
জাদুকরি ওই পিলের নাম ট্যাবেক্স। বিগত ৪০ বছর ধরে এই ট্যাবেলট রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে ব্যবহার হচ্ছে। এখন ব্রিটিশ চিকিৎসকরা এটা তাদের দেশে গ্রহণযোগ্য করতে চাচ্ছেন। কারণ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) দেখেছে, এই ট্যাবলেট সিগারেটের নেশা থেকে মুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করে।
সিগারেট ছেড়ে দেওয়ার পুরো কোর্সটি মাত্র চার সপ্তাহের। প্রথম তিন দিন ছয়টি করে ট্যাবলেট খেতে হবে। এরপর পর্যায়ক্রমে ট্যবলেট খাওয়ার হার কমিয়ে দিনে মাত্র দুটি করে খেতে হবে এবং চার সপ্তাহ চলবে এই কোর্স।
সম্প্রতি এনএইচএস নিকোটিন চাহিদা প্রতিরোধে প্যাচ এবং চ্যামপিক্সের ওপর নজর দেন। কিন্তু দেখা যায়, চ্যামপেক্স আত্মহত্যা প্রবণতা বাড়ায় এবং এটা খুব দামী। এছাড়া এটা মোট ১২ সপ্তাহ খেতে হয় এবং এর দাম ১৬০ পাউন্ড।
ট্যাবেক্স তৈরি হয় সাইটোসিন থেকে। সাইটোসিন নিকোটিনের সম্পূরক রাসায়নিক উপাদান। ল্যবরনাম (হলুদ ফুল বিশিষ্ট এক প্রকার গাছ) বীজে এই সাইটোসিন পাওয়া যায়।
এর আগে মাদক ওয়াচডগ এই ওষুধটিকে ভালো বলেছিল। বর্তমানে মেডিক্যাল রিসার্চ কাউন্সিল এবং ক্যান্সার রিসার্চ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছে, ট্যাবেক্স ধীরে ধীরে সিগারেটের প্রতি বিতৃষ্ণা তৈরি করে। ৭৪০ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা এ তথ্য জানান।
গবেষণা দলের প্রধান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রবার্ট ওয়েস্ট বলেন, ‘বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ধুমপায়ী আছে এবং ফুসফুস ক্যান্সার এখনও এক নম্বর হন্তারক।
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।