somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অত:পর ফেরা

২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সকাল দেখিনি।প্রায় ভুলে যেতে যেতে সকালের রূপ কেমন হয় ,কতটা রাত জাগলে সকাল হয় অথবা কেন এত অপেক্ষা প্রতিটি সকালের জন্য এসব খুচরো প্রশ্ন।ওহ!!প্রশ্ন কিভাবে করতে হয় সেটাই তো মনে নেই। কেউ কেউ এটাকে বলে ব্ল্যাক আউট।শব্দটা শেষ কবে শুনেছিলাম তাও মনে নেই।কিছুকাল যাবত যে কি হয়েছে তাও বুঝতে পারছিনা। সব ভুলে যাই।ভুল করে যাই।ভুল বুঝে যাই।ভুলে ভুল হয়।ভুলের প্রহর বাড়ে। বাড়ে সময়।এইতো সেদিন অরু ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করেছিলো তোমার কি একটু সময় হবে লাইব্রেরীতে যাব।
আমি বলেছিলাম না।কারণ লাইব্রেরী আমার একদম ভালো লাগেনা।সেখানে শুধু বইয়ের গন্ধ। আমি যেন বই বাধ্য হয়ে পড়ি।আমার ঘুরে বেড়াতে আর সিনেমা দেখতে ভালো লাগত।ইদানিং নতুন দুটো ব্যাপার যোগ হয়েছে ,রুটিন করে দু তিন ঘন্টা সাইবার ক্যাফেতে বসে ফেসবুক চালানো অথবা ইউটিউবে ঢু মারা আর ভালো লাগে দিনে গোটা পাচেক ব্যানসন সিগারেট টানতে।মিশু আর সাফা এ দুটো ব্যাপারে আমার গুরু।তিনজন মিলে কত কি করি।আমি অরুকে সিনেমা দেখতে যাবার কথা বলেছিলাম।অভিসার হলে নতুন সিনেমা এসেছে। মিষ্টি প্রেমের সিনেমা।অরু আমাকে পাত্তা না দিয়ে একা একাই লাইব্রেরীতে চলে গেল।এরপর একই কথা অরু আমাকে বহুবার বলেছে।সিগারেট বাদ দাও ,সিনেমা দেখা কমাও আমি শুনতে চাইনি।এ নিয়ে আমাদের মধ্যে দূরত্বটা ক্রমেই বাড়তে থাকলো।অরু যেটা দেখতে পারতোনা সেটাই করে বসতাম।সব ছিল খামখেয়ালীর
ক্যানভাস। একসময় দুজন দুজনার থেকে অনেক দূরে……………শেষ কথাটায় আমি অরুকে বলেছিলাম
যদি ভালো না লাগে তো আর মিট করোনা।এবং আরো কিছু অচেনা বাক্যের প্রলাপ।যা ও কোনদিন আশা করেনি।

সেদিন ট্রেনে করে আসছি।অরুর সাথে দেখা।অনেকদিন পর।সাথে ওর হাসব্যান্ড।অরু এখন আর্ট কলেজে পড়ায়। ওর অনেক ছাত্র।অনেক সম্মান।কথায় কথায় অরুর হাসব্যান্ড আমাকে একটা সিগারেট সাধলেন।আমি বললাম
-নো থ্যাঙ্কস।একসময় খেতাম খুব।এখন ধারে কাছেও যাইনা।
-ইন্টারেস্টিং ,আমি খাই তিনবেলা তিনটে ,হাহাহা
আমরা সবাই হাসলাম।আমার সাথে থাকা বইয়ের বান্ডেল দেখে অরু জিজ্ঞেস করলো
-এত বই কিসের?
-গ্রামে একটা লাইব্রেরী বানিয়েছি।বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে ওরা এই বইগুলো দিল।
ভোর ৫.৩০,আমরা মোহনগঞ্জ এসে গিয়েছি।ওরা এখানেই নামবে।আমি অরুকে আমার একটা কবিতার বই দিলাম।
নাম বদলে যাবার গল্প।অরু চশমাটা খুলে চোখের পানি মুছলো।কিছু বললো না
আমি ভাবতে লাগলাম গভীর রাতের পর ভোর এসেছে।এসেছে নতুন সকাল নতুন দিন।মনে পড়লো সেই কথাগুলো অনেক সকাল দেখিনি,প্রায় ভুলে যেতে যেতে……………………

এখন প্রায়সই অরুর কথাগুলো কানে বাজে।মনে হয় এই বুঝি তাকে ছুঁয়ে ফেলেছি।কিন্তু সে থাকে shopno বিলীন রাজ্যে।আর আমি "ভুল করে ভুলে যাওয়া পথটায়"ফেরার আহবান খুঁজি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×