-বাইরে অঝোর শ্রাবণ।একটু হাতটা ধরবা ?bristite একসঙ্গে ভিজবো
-আমিতো বহুদূরে ,এসে নিই তখন না হয় স্পর্শের বিন্দুযুগল আবার একসঙ্গে হাটবে।
-ও তাই। ঠিক আছে রাখছি।
-বিকেলে ফোন দেব ,সো নো ঘুম।
-ওকে বাই।
অথৈ'র সাথে এই ছিলো শেষ কথা।আমি কেন যেন ওকে বাই
বলিনি,প্রতিবারের মতো।সিডনি থেকে ফেরার দিন পথে জানতে পারলাম
সে আর কোনদিন চোখ মেলবে না অথবা করবেনা কোন খেয়ালী আবদার।পথের
bivothsota তার বাচার আকুতি ছুড়ে ফেলেছে নষ্ট সময়ের আস্তাকুড়ে।তাই আর
ফেরা হয়নি তার.......আমার ভুবনের কাছাকাছি।
এখন ও বহুদূরে..... আমার কোন কথাই তাকে ছুঁয়ে যায়না।হয়তো দূরের কোন
ছায়াপথে বসে আছে আনমনা ,বড় একাকী ।যেদিন ওর
সাথে দেখা হবে সেদিন বাকী সব বাদ,প্রথম প্রহর কাটবে দুজনে শ্রাবণধারায়
ভিজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




