এক জীবনে কত সাধই তো হল, কয়টি আর পূরণ করতে পারলাম, অধরাই থেকে গেলো অধিকাংশ । অবশ্য পাবার তালিকা করলে খুব ছোট হবে তাও না। একটা চাপা দীর্ঘশ্বাস তবুও কোথায় যেনো থেকে যায় ।
ধুর, কেমন যেনো হতাশা বাদী লেখা হয়ে যাচ্ছে। জীবনে প্রথম লেখা , তাও আবার এমন হতাশা যুক্ত , কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
লিখছিলাম ইচ্ছের কথা , ব্লগে লিখার ইচ্ছে.....। কত বার ভেবেছি আজ একটা কিছু লিখব , পারিনি বারবার থেমে গেছি । কী-বোর্ড এর চটা উঠিয়ে হয়ত চার লাইন নামালাম তারপর মনে হল কি লিখছি এ সব , কেটে দিয়েছি । তিন মাস পর আবার এভারেষ্ট জয়ের বাসনা জাগল কিন্তু সময় তো নেই। দুই ঘন্টা ধরে চার লাইন , তার চেয়ে বড় বড় ব্লগার দের ঐতিহাসিক পোষ্ট থেকে জ্ঞন এবং বুদ্ধি নেয়া টাই শ্রেয়। কিন্তু মনের ভেতর ইচ্ছে পোকার কামড় , আমি ও তো মানুষ, হাতে দশটি আঙুল , নাফিসের চেয়ে একটি ও কম নেই। টাইপিং এর গতি ? সে একদিন ঠিক চলে আসবে। লিখার ভেতর ভাব আছে কি না এটাই আসল , অনেক টা গলা কাপিয়ে আবৃতি করার মত।
আসলে এসব বলে সাহস জোগাড় করছি , জোর করে ভাব আনার চেষ্টা করছি , পোকা টাকে একটু টাইট না দিলেই নয়। মুচকি হেসে কার না বলতে ইচ্ছে করে ,,,একটু চেখে দেখেছিলাম , আর কি .....।
( হোক না টক একটি আম , তাতে কি গাছ টা তো নিজের । ব্লগে লিখার একটা ইচ্ছা তো পূরণ হল ,, )
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১১ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



